
জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রী তামিমা আক্তার তন্নি (২০) কে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামী আসাদুজ্জামান রাজুকে আটক করেছেন থানা পুলিশ। সোমবার(৯মার্চ) ভোরের দিকে নিজ বাড়ী থেকে পুলিশ তাকে আটক করে। তিনি ধূমঘাট গ্রামে নুর মোহাম্মাদ গাজীর পুত্র। এঘটনায় শ্বশুর শাশুড়ী সহ অন্যরা পলাতক আছে।
নিহতের স্বজনরা জানান, গভির রাতে খবর পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহে রাজু প্রায়ই স্ত্রীকে নির্যাতন করত জানানো হয়।
শ্যামনগর থানা ওসি মোঃ খালেদুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ঘাতক স্বামী আসাদুজ্জামান রাজুকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। থানায় মামলা হয়েছে।

