দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:০৭
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ফিশিং বোটসহ ৮ জেলে...
সুন্দরবনের অভয়ারণ্য থেকে ১৫০ কেজি মাছসহ ৪ জন...
শ্যামনগরে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে মানববন্ধন
দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...
পাটকেলঘাটায় উঠতি বয়সী বখাটে ও চোরের দৌরাত্ম্যে অতিষ্ঠ...
শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
কিশোর গ্যাং প্রতিরোধ ও পরিবারের সচেতনতা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...
কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে বিএনপি’র নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

কর্তৃক mirkhairul.news ফেব্রুয়ারি ৯, ২০২৬
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ০ কমেন্ট 441 ভিউস

 

জিয়াউর রহমান শ্যামনগর থেকে:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের শেষ নির্বাচনী জনসভায় বিপুল জনসমাগম ও জনসমুদ্রে পরিণত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় নকিপুর সরকারি হরিনচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় উপজেলার ১১টি ইউনিয়ন ও শ্যামনগর পৌরসভা এলাকা থেকে খন্ড খন্ড মিছিলসহ হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণে মাঠ কানায় কানায় ভরে উঠে।
জনসভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খাঁন এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ।
এসময় উপস্থিত ছিলেন মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, সাউথ আফ্রিকা বিএনপির সদস্য আজম খাঁন, সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুস সাত্তার, উপজেলা বিএনপি-র সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ সহ
শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, নির্বাচিত হলে উপকূলবর্তী শ্যামনগরকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, শ্যামনগরের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারে ড. মোঃ মনিরুজ্জামানকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, সাতক্ষীরার প্রাকৃতিক সৌন্দর্য—বিশেষ করে সুন্দরবন—ড. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত করা সম্ভব।
এছাড়া তিনি শ্যামনগরের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মহসিন ডিগ্রি কলেজকে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিশ্রুতি দেন।
একটি ডোমেস্টিক এয়ারপোর্ট, কারিগরি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নিত করা হবে। নির্বাচনের পর অতীতের মতো ভিন্ন মতাদর্শের মানুষদের কোনো ধরনের হয়রানি করা হবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দলটির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণানুযায়ী মসজিদের ইমাম-মুয়াজ্জিনের পাশাপাশি গির্জা, প্যাগোডা ও মন্দিরের পুরোহিতদেরও সরকারি বেতনের আওতায় আনা হবে।
জনসভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলাইমান কবির।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় বি এন পির জনসভায় আমি নির্বাচিত হলে সকলকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখব
পরবর্তী পোস্ট
আইনশৃঙ্খলা পরিস্তিতি নিয়ে যা বললেন জেলা প্রশাসক

রিলেটেড পোস্ট

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ফিশিং বোটসহ ৮ জেলে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ১৫০ কেজি মাছসহ ৪ জন...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

শ্যামনগরে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে মানববন্ধন

সেপ্টেম্বর ২৫, ২০২৬

শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি

সেপ্টেম্বর ২৫, ২০২৬

সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সেপ্টেম্বর ২৫, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

‎শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবীতে জলবায়ু ধর্মঘট

সেপ্টেম্বর ২৪, ২০২৬

শ্যামনগরের নওয়াবেকী বিড়ালাক্ষী কাদেরিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting