দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫৮
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শিশুটির ফের দত্তক পেলেন আঞ্জুয়ারা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৪, ২০২১
মার্চ ২৪, ২০২১ ০ কমেন্ট 497 ভিউস

নিজস্ব প্রতিবেদক: একজন নি:সন্তান নারীই বোঝে সন্তান না হওয়ার কি যন্ত্রনা। আর শুধুমাত্র সে কারনেই নিজে নি:সন্তান নারী হয়ে আদালতের আদেশ পাওয়ার পরও অপর একজন নি:সন্তান নারীর কোল থেকে নিতে পারলেননা সাতক্ষীরার শ্যামনগরের কার্লভার্টের উপর পরিত্যক্ত ব্যাগে কুড়িয়ে পাওয়া সেই শিশুটিকে। এমন মহানুভবতার পরিচয় দিলেন, ঢাকার ফারজানা। তিনি আদালতের আদেশে শিশুটিকে দত্তক হিসেবে পেয়েও ফিরিয়ে দিলেন কুড়িয়ে পাওয়ার দিন থেকেই অবুঝ শিশুটি এই নিষ্ঠুর পৃথিবিতে যার বুকে মাথা গোজার ঠাই পেয়েছে সেই নি:সন্তান আনঞ্জুয়ারার কাছে।
ফারজানার লিখিত আবেদনের প্রেক্ষিতে সাতক্ষীরার শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান মঙ্গলবার ফের আদেশ দিলেন আঞ্জুয়ারা নামের ওই নারীকে শিশুটি দত্তক দেওয়ার জন্য।
এর আগে গত ১৮ মার্চ বিচারকের এক আদেশে ঢাকার উত্তর যাত্রাবাড়ী এক নম্বর গেট, বিবির বাগিচার বাসিন্দা বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেনের নি:সন্তান স্ত্রী ফারজানা বেগমকে শিশুটি দত্তক হিসেবে দেওয়ার আদেশ দিয়েছিলেন।

উল্লেখ্য ঃ সাতক্ষীরার শ্যামনগরের কাচড়াহাটি নন্দিগ্রামের নি:সন্তান আঞ্জুয়ারা খাতুনের স্বামী মসজিদের মুয়াজ্জিন সামছুর রহমান ফজরের নামাজের আযান দেওয়ার জন্য মসজিদে যাওয়ার সময় গত ২ মার্চ ওই শিশু পুত্রটিকে দেখতে পান। এরপর থেকে অদ্যবধি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার নি:সন্তান স্ত্রী আঞ্জুয়ারার কাছে রেখে চিকিৎসা করাচ্ছেন। কিন্তু আদালতের আদেশ পেয়ে ঢাকার ফারজানা আনন্দে আত্মহারা হয়ে শিশু পুত্রটির জন্য ব্যাগ ভর্তি নতুন জামা-কাপড় কিনে ব্যবসায়ী স্বামীকে নিয়ে গেলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে । দেখলেন নি:সন্তান স্ত্রী আঞ্জুয়ারার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে শিশু পুত্রটি। আঞ্জুয়ারা খাতুন ফারজানাকে দেখে এবং তাকেই শিশু পুত্রটিকে দত্তক দেওয়া হয়েছে শুনে কান্নায় ভেঙ্গে পড়েন এবং ফারজানার দু’হাত জড়িয়ে ধরে সন্তানটি ভিক্ষা চান। ফারজানা সকল ঘটনা শুনে সিদ্ধান্ত নেন শিশুটিকে আঞ্জুয়ারার কোলেই ফিরিয়ে দিতে। আর সে কারনেই আদালতে আবেদন করে সামগ্রীক বিষয়টি উপস্থাপন করেন। বিচারক শেখ মফিজুর রহমান শিশু পুত্রটির সার্বিক মঙ্গলার্থে পুনরায় আঞ্জুয়ারাকে দত্তক দেওয়ার আদেশ দেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা মেডিকেল কলেজে হাইফ্লোনেজাল ক্যানোলা দিয়েছে এক অজ্ঞাত ব্যবসায়ী
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting