দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:১৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে কুখ্যাত ভূমিদস্যু কাশেম বাহিনীর অত্যাচারে ৫টি পরিবার বাড়ি ছাড়া

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৫, ২০১৯
সেপ্টেম্বর ২৫, ২০১৯ ০ কমেন্ট 512 ভিউস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুরের কুখ্যাত ভূমিদস্যু একাধিক মামলার আসামী কাশেম বাহিনীর অত্যাচারে ৫টি পরিবার গত ৩ মাস বাড়ি ছেড়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে এ অভিযোগ করেন, পদ্মপুকুর ইউনিয়নের খুটিখাটা গ্রামের ছবেদ আলী গাজির পুত্র হাবিবুর রহমান।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা পদ্মপুকুর ইউনিয়নে শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন বসবাস করে আসছি। কিন্তু একই ইউনিয়নের সোনাখালী গ্রামের চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ ও সম্পত্তি জবর দখলকারী আবুল কাশেম ও তার ভাই আজিজুলের অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে পড়েছি। তাদের ভয়ে ইউনিয়নের বহু মানুষ বাড়ি ঘর ছেড়ে শহরে এসে ফুটপাতে জীবন-যাপন করছেন। আমাদেরও বাড়িঘর, মৎস্য ঘের দখল করে তাড়িয়ে দিয়েছে। বর্তমানে আমরা বাড়ি ছাড়া হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তিনি বলেন, সোনাখালী গ্রামের ফেরদৌস হোসেন পদ্ম পুকুর মৌজায় ৩.৮৩ একর রেকর্ডীয় পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘ ৪০/৪৫ বছর যাবত মৎস্য ঘের পরিচালনা করে আসছিল। কিন্তু সম্প্রতি কাশেম, তার ভাই আজিজুলসহ তাদের বাহিনীর সদস্য পাতাখালী শফিকুল ইসলাম, এরশাদুল, আমিরুল ইসলাম ও ইয়াকুব আলী গাজীসহ ১৫/২০ জন গত ২৩ জুন ২০১৯ তারিখে অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আইন আদালতের নির্দেশ উপেক্ষা করে উক্ত ঘের দখল করে নেয়। এঘটনায় ফেরদৌস একটি মামলা দায়ের করেন। এতে কাশেম বাহিনী আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফিরে ধারালো অস্ত্র নিয়ে খুন জখমের উদ্দেশ্যে তাকে খুজতে থাকে। কিন্তু তাকে না পেয়ে তার ছোট ভাই মাসুম বিল্লাহকে মারপিট করে গুরুতর আহত করে। জীবনের ভয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে সাতক্ষীরায় চলে আসেন। প্রায় ৩ মাস তিনি বাড়ি ছাড়া। এছাড়া গত ১৩ জুলাই কাশেম বাহিনীর লোকজন ফিল্মি স্টাইলে অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে তিনটি অসহায় পরিবার শহিদুল, জয়নাব বিবি ও জাহিদার বাড়ি ঘর ভাংচুর করে তাড়িয়ে দেয়। এতে অসহায় পরিবারগুলো বাধা দিতে গেলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কষ্টে অর্জিত বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেয়। এঘটনায় তারা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন ফল পাননি। উল্টো কাশেম বাহিনীর ভয়ে তারাও তিন মাস যাবত ভিটেবাড়ি ছেড়ে বিভিন্ন মানুষের বারান্দায় আশ্রয় গ্রহণ করেছেন। এসব বিষয়ে আমি প্রতিবাদ করলে উল্লেখিত কাশেম বাহিনী আমাকেও খুন জখমের হুমকি প্রদর্শন করে। এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে আমাকে হত্যার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষনিকভাবে আমাকে উদ্ধার করে। এছাড়া কাশেমের নেতৃত্বে তার ভাই আজিজুল, মাজেদ ও বাবলুসহ ১৫/২০ জন অস্ত্র সস্ত্র নিয়ে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভাংচুর করে। বর্তমানে আমি জীবনের ভয়ে বাড়ি ছাড়া হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তিনি আরো বলেন, কাশেমের বিরুদ্ধে নারী ধর্ষন, অন্যের জমি দখল, চাঁদাবাজি, মৎস্য ঘের দখল ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে ৭টি মামলা রয়েছে। এমতাবস্থায় তিনিসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা কাশেম বাহিনীর হাত থেকে জীবনের নিরাপত্তাসহ তাদের বসতভিটায় ফিরে পেতে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য ফেরদাউস, শহিদুল, জয়নাব বিবি, মোস্তফা ও জাহিদা খাতুন প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বড় বাজারে ইলিশ মাছের দাম কম হওয়ায় ক্রেতারা খুশি: প্রচুর বিক্রি
পরবর্তী পোস্ট
আশাশুনি থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য ‘ধুন্দল’

রিলেটেড পোস্ট

কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...

আগস্ট ১৬, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting