দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৬
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন এক যুবক

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৫, ২০১৯
আগস্ট ৫, ২০১৯ ০ কমেন্ট 544 ভিউস

প্রধান প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জমিদার বাড়ি ভুলোর মোড় এলাকায় ইয়াবা দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন কথিত সাংবাদিক মোহাম্মদ আলী। সোমবার বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠিয়েছে শ্যামনগর থানা পুলিশ।
আটক মোহাম্মদ আলী (২৫) শ্যামনগর উপজেলার হায়বাতপুর শেখ পাড়া গ্রামের বারেক আলীর ছেলে। ভুক্তভোগী যুবক ইয়াছিন গাজী (১৮) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কুলতলী এলাকার রফিকুল গাজীর ছেলে।
শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের স্থানীয় বাসিন্দা জগন্নাথ রায় জানান, এই মোহাম্মদ আলী বিভিন্ন সময় নিজেকে গোয়েন্দা পুলিশের পরিচয় দেয়। কখনো সাংবাদিক আবার কখনো সাংবাদিকদের নেতা হিসেবেও পরিচয় দিয়ে শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষদের সঙ্গে প্রভাব খাঁটিয়ে চলেন। এছাড়া তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগও রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, মোহাম্মদ আলী নিজেকে দৈনিক সকালের আলো নামে একটি অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরিচয় দেন। একই সঙ্গে কথিত সংগঠণ শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সাংগঠণিক সম্পাদকও পরিচয় দিয়ে থাকেন। রোববার বিকেলে মোহাম্মদ আলী মোবাইল ফোনে থানায় অভিযোগ করেন ইয়াছিনের কাছে পাঁচ পিস ইয়াবা পাওয়া গেছে। ঘটনা জেনেই তাৎক্ষনিক পুলিশের ফোর্স জমিদার বাড়ি ভুলোর মোড় এলাকায় উপস্থিত হন। বিষয়টি পুলিশের সন্দেহ হলে মোহাম্মদ আলী ও ইয়াছিনকে থানায় নিয়ে আসা হয়।
ওসি আরও বলেন, পরবর্তীতে ঘটনার অনুসন্ধান করে জানা যায় ঘটনাটি সাজানো। মোহাম্মদ আলীসহ চারজন ছেলেটিকে মারপিট করে ঘটনাস্থলে নিয়ে তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর জন্য পুলিশের কাছে মিথ্যে অভিযোগ করে। ঘটনার বিষয়ে মোহাম্মদ আলী ও তার সহযোগী সুজন শেখ, মাছুম ও উপজেলার নকিপুর এলাকার আলমগীরের ছেলে ইয়াছিনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকি তিন অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। বেলা ১১ টার দিকে কথিত সাংবাদিক মোহাম্মদ আলীকে ইয়াবার মামলায় আদালতে পাঠানো হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জমেছে সাতক্ষীরার পশুহাট : কুরবানীর জন্য প্রস্তুত ৫৬ হাজার গরু-ছাগল
পরবর্তী পোস্ট
দেবহাটায় এডিস মশা নিধনের ফগার মেশিন স্প্রে কার্যক্রম উদ্বোধন

রিলেটেড পোস্ট

কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...

আগস্ট ১৬, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting