দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৫
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩০, ২০২৩
জুলাই ৩০, ২০২৩ ০ কমেন্ট 494 ভিউস

শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি অসীম মৃধার বিরুদ্ধে অনাস্থা এনেছেন ওই পরিষদের ১০জন ইউপি সদস্য। ৩০ জুলাই রোববার সকাল ১০টায় ইউপি সদস্যগণ নিজ নিজ স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাব উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে দায়ের করেছেন। অভিযোগ মতে, ইউপি চেয়ারম্যান অসীম মৃধা ইউপি সদস্যদের কোন পরামর্শ না নিয়ে স্বেচ্ছাচারিতাভাবে নিজের ইচ্ছামত সিদ্ধান্ত গ্রহণ করেন। ইউনিয়ন পরিষদ হতে সরকারী কোন সুবিধা পেতে হলে তাকে ঘুষ দিতে হবে। যেমন: টিআর কাবিটা ও কাবিখা প্রকল্পের জন্য শতকরা ১ভাগের বরাদ্দ এবং উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ নিতে হলে ৫০ হাজার টাকা অগ্রিম ঘুষ দিতে হয়। জনগনের ব্যবহারের জন্য সরকারীভাবে বরাদ্দ বা এনজিও কর্তৃক বরাদ্দ সুপেয় পানির ড্রাম ও টিউবওয়েল নিতে হলে ১৫ হাজার, ভিডব্লিউবি/ শিশু কার্ডের জন্য ৭ হাজার, রেশন কার্ড/ খাদ্য বান্ধব কর্মসূচীর কাড নিতে হলে ৫হাজার, গর্ভকালীন ভাতা ৫হাজার, টিসিবি পন্য কার্ড ২ হাজার, বয়স্কভাতা কার্ড ৩হাজার, বিধবা ভাতা কাড ৩হাজার, প্রতিবন্ধী ভাতার কার্ড-৩হাজার, ভূমি প্রত্যয়নপত্র ৩ হাজার, জেলে বাওয়ালী কার্ড ২হাজার, জন্ম নিবন্ধন ফি ২৫০, ওয়ারেশ কায়েম সনদ ২শত এবং ট্রেড লাইসেন্স বাবদ ৯২০ টাকা আদায় করে যতসামান্য সরকারী খাতে জমা দিয়ে বাদবাকি টাকা একাই আত্মসাৎ করে। সরকার কর্তৃক গরীব মুনষের ফিতরা বাবদ ভিজিএফ চাউল ও জেলে বওয়ালীদের বরাদ্দের চাউল জনগনের মাঝে বন্টন না করিয়া বিক্রয় করিয়া চেয়ারম্যান একাই আত্মসাৎ করে। সরকারী বেসরকারী বিভিন্ন প্রজেক্টের কাজ না করে প্রজেক্টের সমুদয় টাকা সে একাই আত্মসাৎ করে। প্রতি বছর জনগণের নিকট হতে একবারের স্থলে একাধিকবার ট্যাক্স আদায় করে পরিষদের ক্যাশে ঠিকমত জমা না দিয়ে চেয়ারম্যার একাই আত্মসাৎ করে। রাস্তার পাশে মাটি ভরাট করার জন্য মহিলা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে মাথাপিছু ৩০হাজার টাকা এবং জোনিং সিস্টেমের নাম করে ঘের মালিকদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন চেয়ারম্যান। আমরা প্রতিবাদ করিলে ক্ষমতার দাপটে আমাদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। তাছাড়া ইউপি সদস্যদের সম্মানী ভাতা প্রদান না করে তিনি একাই আত্মসাৎ করেছেন। চেয়ারম্যান অসীম মৃধার দূর্নীতি স্বেচ্ছাচারিতা অবসানের জন্য ১০জন ইউপি সদস্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আবেদনপত্রে। এবষিয়ে ইউপি চেয়ারম্যান অসীম মৃধার নিকট জানতে চাইলে তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। এবিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইতিবাচক চিন্তা দেশ ও জাতির উন্নয়ন বয়ে আনে
পরবর্তী পোস্ট
কলারোয়া উপজেলা আ’লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রিলেটেড পোস্ট

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

ঈশ্বরীপুরে জামায়াতের উদ্যোগে মেডিকেল সেবা ও ব্লাড গ্রুপিং...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এস কে নাজমুল...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

পদ্মপুকুর চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

শ্যামনগরে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

শ্যামনগরে হয়রানিমূলক মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সেপ্টেম্বর ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting