দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩৫
কলারোয়ায় প্রবাসীর ইটভাটা জবরদখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে  
শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় ইজিবাইক চালক নিহত
সাতক্ষীরায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা...
দ্বিতীয় স্ত্রীর আত্নহত্যা: জামিন পেলেন না এমপি গাজী...
সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা: নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের...
পারুলিয়ায় ব্যবসায়ীকে মারপিট ও লাঞ্ছিত’র অভিযোগ
কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন
কেশবপুরে মাঠ থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার: হত্যার...
সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে প্রান গেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও গৃহবধূর মৃত্যু

কর্তৃক M Helal আগস্ট ৩, ২০২৬
আগস্ট ৩, ২০২৬ ০ কমেন্ট 253 ভিউস

রাকিবুল্যাহ সোহাগ ,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামে পৃথক দুই দুর্ঘটনায় এক কৃষক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ও দুপুরে ঘটে যাওয়া এ দুটি মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সকালে ধুমঘাট গ্রামের শীলতলা এলাকায় পুকুরের পানিতে ডুবে কৃষ্ণপদ বৈদ্য (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান কৃষ্ণপদ বৈদ্য। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চালিয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক ১টার দিকে ধুমঘাট গ্রামের মটেরচক এলাকায় আকস্মিক বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পুকুরে থালা-বাসন পরিষ্কার করার সময় হঠাৎ বৃষ্টিবিহীন অবস্থায় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দুটি মৃত্যুর ঘটনায় ধুমঘাট গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি স্থানীয়রা গভীর সমবেদনা জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প সময়েই মানবসেবামূলক কর্মকাণ্ডে স্থানীয় মানুষের আস্থা অর্জন
পরবর্তী পোস্ট
আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায় জিডি

রিলেটেড পোস্ট

শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় ইজিবাইক চালক নিহত

নভেম্বর ২, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর আত্নহত্যা: জামিন পেলেন না এমপি গাজী...

নভেম্বর ১, ২০২৬

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি...

নভেম্বর ১, ২০২৬

সুন্দরবনকে দস্যুমুক্তের দাবিতে রমজাননগরে মানববন্ধন

অক্টোবর ৩১, ২০২৬

শ্যামনগরে পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপ্রস্তাব

অক্টোবর ৩১, ২০২৬

শ্যামনগরে মাহমুদ গাইনের ছেলে শাওনের ইন্তেকাল

অক্টোবর ৩১, ২০২৬

একই স্টোরি সব জায়গায় ঢোকায় শুধু নাম বদলায়

অক্টোবর ৩১, ২০২৬

শ্যামনগরে ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয়...

অক্টোবর ৩০, ২০২৬

শ্যামনগরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, একই ব্যক্তির...

অক্টোবর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting