দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০৫
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

শিরোনামহীনের বাইরে জিয়াউর রহমান!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৭, ২০২৩
মার্চ ৭, ২০২৩ ০ কমেন্ট 415 ভিউস

বিনোদন ডেস্ক:

শিরোনাম দেখে শিরোনমহীন ভক্তদের বিচলিত হওয়ারই কথা। কারণ, চারপাশে চলছে একক ক্যারিয়ারের স্বপ্নে দলছুট হওয়ার প্রবণতা। যে তালিকায় শেষ যুক্ত হলেন অর্থহীন ব্যান্ডের শিশির। তারও আগে চিরকুটের বাইরে গেলেন ইমন।

তবে কি সময়ের সবচেয়ে সমৃদ্ধ ব্যান্ড শিরোনামহীনেও একই ধারাবাহিকতা দেখা যাবে!

না। একদমই না। তবে বিষয়টি খুব বেশি আলাদাও নয়! কারণ, এই ব্যান্ড সদস্যদের একটা ঐতিহ্য রয়েছে, তারা মূলত যা করেন দলের ভেতরে থেকেই করেন। প্রতিষ্ঠার ২৭ বছরেও একক ভাবনা তাদের ভাবায়নি। ভাবলেও সেই প্রতিধ্বনি শ্রোতা পর্যন্ত পৌঁছায়নি।

এবার যেটা পৌঁছাবে। তার বন্দোবস্ত করেছেন দলনেতা জিয়াউর রহমান! দলের এই প্রাণভোমরা জানান, সংগীত ক্যারিয়ারের ৩৩ বছর আর শিরোনামহীনের ২৭ বছরে এবারই প্রথম দলের বাইরে অন্যের জন্য গান বাঁধছেন।

জিয়াউর রহমানের ভাষায়, ‘৩৩ বছর কেটে গেলো… আমার মিউজিক্যাল জার্নিতে শিরোনামহীন-এর বাইরে কখনোই কোনও গান তৈরি করিনি। কেউ খেয়াল করেছেন কিনা জানি না, আমি শিরোনামহীন-এর জন্য এক্সক্লুসিভ রেখেছি নিজের সুর ও লেখা। কোলাবরেশন করেছি, বাজিয়ে দিয়েছি, প্রডাকশন করে দিয়েছি, মিক্স/মাস্টার করেছি, নানান সহযোগিতা করেছি… কিন্তু নিজের ক্রিয়েশন ব্যান্ডের বাইরে থেকে প্রকাশ করিনি।’

শিরোনামহীন থেকে বেরিয়ে এবার যেটা তিনি করছেন। বের হওয়া মানে, পুরনো কমিটমেন্ট থেকে। তবে এর পেছনেও রয়েছে যথেষ্ট যৌক্তিক কারণ। কনক আদিত্যকে চেনেন, যারা গান ভালোবাসেন। জলের গান ব্যান্ডের অন্যতম স্রষ্টা। তবে দল থেকে বেশ আগেই ছুটি নিয়েছেন সহযোদ্ধা-বন্ধু রাহুলের কাঁধে দায় বুঝিয়ে দিয়ে। মূলত সেই দলছুট বন্ধু কনকের জন্যই এবার জিয়াউর রহমান খানিকটা বেরুলেন দল থেকে।

গল্পটা জিয়াউর রহমানের মুখেই শুনুন, ‘‘বহু আগে বন্ধু কনক আদিত্যকে কথা দিয়েছিলাম একটা গান করে দেবো। সেই উদ্দেশ্য নিয়ে ‘বৃষ্টিকাব্য’ করেছিলাম বছর দশেক আগে। নানাবিধ সংগত কারণে তখন শিরোনামহীন থেকেই সেটি রিলিজ হয়েছে। সেই ঘটনার দশ বছর পর একই উদ্দেশে দ্বিতীয় প্রচেষ্টা হাতে নিয়েছি। সেটি সফল হয়েছে। এখন আর কেউ বলতে পারবে না, ‌‘৩৩ বছর কেটে গেলো কেউ কথা রাখেনি’!’’

কনকের জন্য জিয়ার কথা-সুরে তৈরি এবারের গানটির নাম ‘পারাপার’। যা এক সপ্তাহের মধ্যে মুক্তি পাবে অন্তর্জালের নানা মাধ্যমে। বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন জিয়াউর রহমান।

বন্ধু কনক আদিত্য প্রসঙ্গে জিয়ার আক্ষেপ, ‘আমার এই অসাধারণ কণ্ঠের বন্ধুর ওপর আমি রীতিমতো ক্রুদ্ধ! ওর কণ্ঠে রিলিজড গানের সংখ্যা এত কম থাকবে কেন? দেড়, দুইশ রিলিজড গান থাকা উচিত ওর। এরকম সুন্দর কণ্ঠ সবার থাকে না।’

‘পারাপার’ কেমন ধারার গান। জিয়া জানান, ‘ভয়ানক নিঃসঙ্গ অনুভূতির গান এটি। নিজের ভেতরে হাহাকার আর আর্তচিৎকারের গান। সব কথা সবাই বলতে পারে না। ভেতরেই থেকে যায়। বেদনার অনুভূতি নীল থেকে গভীর নীল হয়। হৃদয়ে বেঁচে থাকে অসহায় বনসাই। পারাপার মিলিয়ন মিলিয়ন ভিউয়ের ট্রেন্ডিং গান নয়। একজন শুনলেও সে যদি নিজে থেকে দ্বিতীয়বার গানটি শোনার আগ্রহ প্রকাশ করে; সেখানেই আমার সার্থকতা।’

প্রসঙ্গত, ১০ বছর আগে কনকের জন্য তৈরি জিয়ার কথা-সুরে ‘বৃষ্টিকাব্য’ গানটি গেয়েছেন শিরোনামহীনের তখনকার ভোকাল তুহীন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইসরায়েলি হামলায় আলেপ্পো বিমানবন্দর অচল: সিরিয়া
পরবর্তী পোস্ট
পিএসজি ছাড়তে চান না নেইমার

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting