দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৯
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিকধর্মমাহে রমজান

মুসলিম নন, তবু রোজা রাখছেন বৃটিশ এমপি

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৮, ২০২০
এপ্রিল ২৮, ২০২০ ০ কমেন্ট 544 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:  তিনি মুসলিম নন। তবু পবিত্র রমজানে রোজা রাখছেন। রোজা রাখছেন এ জন্য যে, তিনি মুসলিমদের সম্পর্কে ভালভাবে বুঝতে চান। তিনি আর কেউ নন, বৃটিশ পার্লামেন্টের ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের এমপি পল ব্রিস্টো। তিনি মুসলিমদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানিয়ে ঘোষণা দিয়েছেন, পবিত্র রমজান মাস ও রোজা পালনে মুসলিমদের যে চর্চা এ বিষয়ে ভালভাবে অনুধাবন করার জন্য রমজানের প্রথম সপ্তাহ রোজা রাখছেন। এ খবর দিয়েছে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি।

পল ব্রিস্টো ইস্টার্ন ইংল্যান্ডের পিটারবরো থেকে নির্বাচিত কনজারভেটিভ দলের এমপি। তার আসনটিতে বসবাস করেন বিপুল সংখ্যক মুসলিম। তাদের সংখ্যা ২০,০০০।

তিনি টুইটারে নিজের সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন একটি ভিডিওর মাধ্যমে। এতে তিনি বলেছেন, রমজান হলো আধ্যাত্মিক প্রতিফলন, আত্ম উন্নয়ন ও প্রার্থনার এক উত্তম সময়।  তাই রমজানের প্রথম সপ্তাহ আমিও রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি মুসলিম নই। তবু আমি এটা বুঝতে পারছি যে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়- আমার শহর পিটারবরোতে যে ২০,০০০ মুসলিম আছেন, তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছি।


স্থানীয় পিটারবরো টেলিগ্রাফকে তিনি বলেছেন, এটা সুস্পষ্ট যে, মুসলিমরা তাদের ধর্ম অনুসরণ করে রোজা পালন করেন। কোনো আইনের কারণে এটা করেন না তারা। সবার জন্য এ সময়টা নিজেকে শৃংখলাবদ্ধ করার, আত্মত্যাগী ও অসহায়দের প্রতি সহানুভূতিশীল হতে শিক্ষা দেয়। উদারতা কোনো ধর্ম দ্বারা সীমাবদ্ধ নয়। পল বিস্টো আরো বলেন, তিনি আশা করেন মুসলিমদের ধর্ম বিশ্বাস সম্পর্কে তিনি এ সময়ে অনেক জানতে পারবেন। জানতে পারবেন নিজের সম্পর্কে। ‘কারণ, এটা আমার মানসিক শক্তি ও শৃংখলার জন্য একটি পরীক্ষা। এর সঙ্গে সহকর্মী বা সহযাত্রীদের সঙ্গে একীভূত হওয়ার এটা এক মহৎ সময়।’

পল বিস্টো তৃতীয় দিনের মতো রোজা রেখে ওই ভিডিওটি রেকর্ডিং করেছেন। তাতে তার রোজা রাখার অভিজ্ঞতা তার সাইটে এবং টুইটারে প্রতিদিন শেয়ার করেন। তিনি বলেছেন, আমি আশা করি এতে আমার মতো আরো অনেককে রোজায় আকৃষ্ট করতে সহায়ক হবে, যারা রোজার বিষয়ে আগে বিশ্বাস করতেন না।

উল্লেখ্য, বৃটেনে পবিত্র রমজান শুরু হয়েছে গত শুক্রবার থেকে। তবে চারদিকে চলছে করোনা ভাইরাসের জন্য কড়াকড়ি। রয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ। বন্ধ রয়েছে অনেক দেশে মসজিদ। তবে মুসলিম কাউন্সিল অব বৃটেন মুসলিমদের জন্য গাইডলাইন্স প্রকাশ করেছে। তাতে এ বছর কিভাবে রমজান পালন করতে হবে তার নির্দেশনা দেয়া হয়েছে। বৃটেনের প্রায় ২০ লাখ মুসলিমকে ঘরের ভিতর অবস্থান করেই নামাজ আদায় করতে বলা হয়েছে। (সূত্র: মানবজমিন)

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রোহিঙ্গা সমস্যা: দ্রুত পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহবান
পরবর্তী পোস্ট
ভোগান্তির শিকার তেঁতুলিয়া স্বাস্থ্য কেন্দ্রের সেবা প্রত্যাশীরা, পরিদর্শিকা রনি খাতুনের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়

মে ২৭, ২০২৬

 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...

মে ২৭, ২০২৬

আশাশুনিতে ঈদ উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting