দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:০৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

মুনজিতপুরে মিলনের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৯, ২০২১
সেপ্টেম্বর ২৯, ২০২১ ০ কমেন্ট 347 ভিউস

আব্দুল্লাহ আল মাহফুজ:

শহরের মুনজিতপুরে রথখোলা বিলের আল আকছা মসজিদের সামনেই মিলনের বাড়ি। সে বিভিন্ন ধরণের অপরাধ চক্রের সাথে জড়িত। মিলনের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায়। বিগত কয়েক বছর ধরে মিলন সাতক্ষীরা শহরের ২নং ওয়ার্ডের রথখোলা বিল এলাকায় একটি দুতলা বাড়িতে বসবাস করে।

প্রতিবেশিদের  অভিযোগ, মিলন তার বাড়ির ময়লা-অর্বজনা দু’তলার বারান্দা থেকে ছুড়ে  ফেলে পাশের বাড়ির সীমানায়। কিছু বলতে গেলে অশ্লীণ ভাষা ও অঙ্গভঙ্গি প্রদর্শন করে এবং বিভিন্ন ধরণের হুমকি দেয়। মিলনের বাড়ির পানির ট্যাংক পরিপূর্ণ হয়ে সেই পানি যাতায়াতের সময় সাধারণ মানুষের গায়ে পড়ে। এলাবাসি একাধিক বার বলা সত্তেও মিলন কারও কথা শোনে না। মুন্সিপাড়ার শফিকুলের স্ত্রী সাহানা বেগম জানান, আমরা গরীব মানুষ। আমাদের কথার কোন দাম নেই মিলনের কাছে। তার বাড়ির ময়লা-আর্বজনা আমাদের পথের উপরে ফেলে। বিভিন্ন সময় পানির ট্যাঙ্কি ভরে মটরের পানি মানুষের গায়ে পড়ে। প্রতিবাদ করলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নাম ব্যবহার করে আমাদেরকে হুমকি দেয়। এমনিতেই অতিবৃষ্টিতে আমাদের বাড়ির আঙিনা ডুবে গেছে, এরপর আবার উপর থেকে মটরের পানি যেন মরার উপর খাড়ার ঘাঁ।

একই গ্রামের আন্জুআরা বেগম বলেন, যখন থেকে মিলন এখানে এসেছে তখন থেকে এলাকার সাধারণ মানুষকে মানুষ মনে করে না । আল আকছা মসজিদের সাবেক মুয়াজ্জিন এর কাছ থেকে জোর পূর্বক আড়াই হাজার টাকা নিয়ে তাকে এখান থেকে তাড়িয়ে দেয় মিলন। তিনি আরও বলেন, মিলন বলে তার নামে কেউ কথা বললে সেই বাড়ির কোন মেয়েকে বিয়ে হতে দেবে না। বাড়িতে একাধিক বার পুলিশের রেড পড়লেও ধরা পড়েনি মিলন। তার এক নিকট আত্মীয় বাংলাদেশ বিমান বাহিনিতে চাকরী করতেন সেই লোকের ইউনিফর্ম পরে ছবি তুলে সবাইকে বোকা বানায়। চাকুরীর প্রলভোন দেখিয়ে বিভিন্ন মানুষের থেকে টাকা নেয়। মিলনের বাড়িতে বিভিন্ন্ ধরনের অপকর্ম চলে বলে অভিযোগ অনেকের।

মুন্সিপাড়ার জাকির হোসেন বলেন, কয়েক দিন আগে আমার মা এবং স্ত্রী উঠানে বসে থাকাকালীন উপর তাদের গায়ে ময়লা ফেলে মিলনের স্ত্রী। প্রতিবাদ জানালে সে মিলনকে ডেকে নিয়ে আসে। অত:পর মিলন এসে আমার মা এবং স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দৃষ্টিকটু অঙ্গভঙ্গি করে। এমন কেন করলো সে বিষেয়ে আমি মিলনের কাছে জানতে চাইলে সে আমার নামে থানায় একটি মিথ্যা অভিযোগ করে।

মুন্সিপাড়ার আলতাফ হোসেন বলেন, মিলনের কারনে এলাকার মহিলারা আতঙ্কে রয়েছে। মহিলাদের সাথে বিভিন্ন সময় খারাপ ব্যবহারসহ অশ্লীল অঙ্গভঙ্গি করে সে। রেহেনা বেগম বলেন, মহিলাদের ব্যবহারিত আর্বজনা রাস্তায় ও বাড়ির ভিতরে ফেলে। আমার ছেলে অনেক বার নিষেধ করেছে কিন্তু সে টাকার গরম দেখিয়ে বলে আমাকে কেউ কিছু করতে পারবে না। মিলনের প্রতিবেশি নাঈম বলেন, মিলন খুবই খারাপ স্বভাবের মানুষ। তার বাড়ির চারপাশে যারা বসবাস করে সবার সবার সাথে তার গোলযোগ রয়েছে। কিছুদিন আগে ময়লা ফেলা মিয়ে পাশের বাড়ির চাচীর সাথে অনেক অশ্লীল ভাষায় কথা বলেছে। এবিষয়ে জানতে চাইলে কামরুজ্জামান মিলন বলেন, আমার স্ত্রী চাল পরিস্কার করার সময় চালের গুড়া উপর থেকে নিচে গিয়ে পড়ে। তখন পাশের বাড়ির জাকিরের স্ত্রী তার সাখে খারাপ ব্যবহার করে। তখন আমি জাকিরের স্ত্রীকে গালিগালাজ করি। জাকির বাড়িতে এলে বিষয়টি জানতে পেরে আমাকে মারধর করতে আসে তখন আমি পুলিশ ডাকি। কোন পুলিশ এসেছিল তার নাম ও নাম্বর মিলন বলতে পারেনি। এছাড়াও থানায় অভিযোগের কোন কাগজ মিলন দেখাতে পারিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালীগঞ্জে পৌত্রকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দাদীর মৃত্যু
পরবর্তী পোস্ট
স্লুইচগেট কানেকটিং উন্মুক্ত জল মহালকে বদ্ধ দেখিয়ে অবৈধভাবে ইজারা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting