দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৩১
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

মিয়ানমারে সু চির এনএলডিসহ ৪০টি দল বিলুপ্ত ঘোষণা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৮, ২০২৩
মার্চ ২৮, ২০২৩ ০ কমেন্ট 452 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিসহ (এনএলডি) ৪০টি রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দেশটির সামরিক সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন এক ঘোষণায় বলেছে, নতুন নির্বাচনি আইন অনুযায়ী নতুন করে দলের নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় এনএলডিকে বিলুপ্ত করা হবে।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নির্বাচনের জন্য ক্ষমতাসীন সামরিক সরকারের ঘোষিত সময়সীমার মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় মোট ৪০টি রাজনৈতিক দলকে বিলুপ্ত করা হয়েছে। দলগুলোর মধ্যে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডিও রয়েছে।

স্থানীয় মায়াবতী টিভি জানায়, এনএলডিসহ যেসব দল নির্বাচনের জন্য নিবন্ধন করেনি, সেই দলগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে গেছে। অবশ্য এনএলডি ইতোমধ্যে বলেছে, জান্তা সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না।

মিয়ানমারে ২০২০ সালের নভেম্বরের সংসদীয় নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করে এনএলডি। তবে সেনাবাহিনীর দাবি, নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণের দিন অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে দেশটির কুখ্যাত সেনাবাহিনী।

শুধু তাই নয়, এনএলডির নেত্রী সু চিকে আটক করে কারাগারে পাঠানো হয়। এরপর তার বিরুদ্ধে বেশ কয়েক মামলা দায়ের করা হয়। গত দুই বছরে সেসব মামলায় এখন পর্যন্ত তাকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

ক্ষমতাগ্রহণের পরই এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল সেনাপ্রধান মিন অং হ্লাইং নেতৃত্বাধীন জান্তা সরকার। তবে সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। সম্প্রতি আবারও নির্বাচন পেছানোর ইঙ্গিত দিয়েছে সেনা সরকার।

অভিবাসন ও জনসংখ্যা বিষয়কমন্ত্রী ইউ মিন্ট কিয়াংয়ের উদ্ধৃতি দিয়ে মিয়ানমারের ইংলিশ ডেইলি ‘গ্লোবাল নিউ লাইট’ জানায়, ২০২৪ সালের ১ থেকে ১৫ অক্টোবর ‘সারাদেশে একযোগে আদমশুমারি অনুষ্ঠিত হবে।’

এর আগে সেনাপ্রধান মিন অং হ্লাইং বলেছিলেন, ৫ কোটি ৪০ লাখ জনসংখ্যার এ দেশে ‘সঠিক’ ভোটার তালিকা নিশ্চিত করার জন্য একটি জাতীয় আদমশুমারি প্রয়োজন। তিনি যেকোনো নির্বাচনের আগে একটি আদমশুমারির পরামর্শ দেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সৌদিতে বাস দুর্ঘটনা: নিহতদের ৮ জনই বাংলাদেশি
পরবর্তী পোস্ট
মাইলফলকের কাছাকাছি মেসি

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting