দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:০৫
সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন
শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...
শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...
তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...
দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা সদর

মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়ে অন্যত্র বিবাহ করায় বর্তমান স্বামীসহ পরিবারের সদস্যদের হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৮, ২০২৩
জুলাই ৮, ২০২৩ ০ কমেন্ট 295 ভিউস

নিজস্ব প্রতিবেদক: তালায় মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়ে অন্যত্র বিবাহ করায় পিতা-মাতাসহ পরিবারের সদস্য মিলে বর্তমান স্বামীসহ তার পরিবারের সদস্যদের মারপিট ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানিসহ খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক গৃহবধূ। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনূষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরার তালার তেরছি (কাটিপাড়া) গ্রামের সন্তোষ কুমারের কন্যা পপি রাণী দাস। লিখিত বক্তব্যে তিনি বলেন ২০১৭ সালে পারিবারিক ভাবে যশোর জেলার মনিরামপুরের মহিতোষ বিশ^াসের পুত্র শোভন বিশ^াসের সাথে আমার বিবাহ হয়। কিন্তু বিবাহের পর ধীরে ধীরে জানতে পারি আমার স্বামী শোভন বিশ^াস মাদকাসক্ত ব্যক্তি। নেশা করে প্রায় প্রতিদিন আমাকে মারপিটসহ নির্মম নির্যাতন করতে থাকে। বিষয়টি পিতা- মাতাকে অবগত করালেও পিতা-মাতা বলে ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে। এভাবেই প্রায় ৫ বছর অতিবাহিত হলেও স্বামী শোভন বিশ্বাসের কোন পরিবর্তন হয়নি উল্টো নির্যাতন আরো বাড়িয়ে দেয়। কিন্তু পিতা-মাতাকে জানিয়েও কোন লাভ না হওয়ায় আমি আত্মহত্যার চেষ্টাও করি। পরে শোভন বিশ^াসের বাড়ি থেকে পালিয়ে চলে আসি এবং তাকে তালাক পাঠিয়ে দেই। এর কিছুদিন পর তেরছি গ্রামের দুলাল চন্দ্র দাশের পুত্র উজ্জল কুমার দাশের সাথে আমার সম্পর্ক তৈরি হয়। সে আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। উজ্জল কুমার দাশ আজীবন আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিলে একপর্যায়ে আমরা সনাতন ধর্মীয় মতে কোর্ট ম্যারেজ করি। বিবাহের পর সুখে শান্তিতেই বর্তমান স্বামী উজ্জল কুমার দাসের বাড়িতে বসবাস করে আসছি। কিন্তু আমার পিতা সন্তোষ কুমার দাশ, মাতা জ্যোৎস্না রাণী দাস, প্রকাশ কুমার দাস, জেটি পূর্ণিমা রাণী দাস, প্রতিবেশী কাকা জয়দেব বিষয়টি মানতে নারাজ এবং কৌশলে আমাকে পুনরায় পূর্বের মাদকাসক্ত স্বামীর ঘরে পাঠাতে মরিয়া হয়ে ওঠে। সেখানে আমার জীবন নিয়ে সংশয় রয়েছে। বর্তমান স্বামীকে ত্যাগ না করায় আমার পিতার নেতৃত্বে উল্লেখিত ব্যক্তিরা আমার স্বামীসহ তার পরিবারের সদস্যদের মারপিট, পুলিশ দিয়ে হয়রানি এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির চেষ্টা করছে। তাদের কারনে আমার বর্তমান স্বামীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। তিনি আরো বলেন আমি সুখে শান্তিতে আছি এবং বর্তমান স্বামীর সাথেই সংসার করতে চাই। আমি যেখানে সুখে থাকব সেটিই পিতা-মাতার প্রত্যাশা হওয়ার কথা হলেও আমার পিতা-মাতা কেন জানিনা সেটি মেনে নিতে পারছে না। আমার জীবন গেলেও ওই মাদকাসক্ত স্বামীর ঘরে আর আমি ফিরে যেতে চাই না। সংবাদ সম্মেলনের মাধ্যামে বর্তমান স্বামী এবং তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত পূর্বক যাতে বর্তমান স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি তার যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ জুয়াড়ী আটক
পরবর্তী পোস্ট
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি হলেন ডা: আ ফ ম রুহুল হক এমপি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting