দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:০৩
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

‘মা’ সহযোগীতা পেলে ‘মুমতারিন’ হয়ে উঠবে দেশের সম্পদ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৭, ২০২১
আগস্ট ২৭, ২০২১ ০ কমেন্ট 377 ভিউস

আহাদুর রহমান (জনি): নিজের ও ১২ বছরের মেয়ে মেধাবী মুমতারিনের ভরণপোষন নিয়ে কষ্টে আছেন হাসিনা খাতুন। মাদকসেবী স্বামী তাদের ভরণপোষন না দেয়ায় নিজেই নামেন জীবিকার যুদ্ধে। কিন্তু তাতেও বাধ সাধে পৌরসভা।
প্রায় ১৪ বছর পূর্বে সাতক্ষীরা সদরের কাটিয়া লষ্কর পাড়ার এনামুল হকের সাথে বিয়ে হয় মুনজিতপুরের হাসিনা খাতুনের। বিয়ের পর হাসিনা খাতুন জানতে পারেন তার স্বামী মাদকসেবী। আস্তে আস্তে টানাটানির সংসারে অশান্তি বাড়তে থাকে। শত প্রতিকুলতার মাঝে বছর দুই পরে তাদের কোলে আসে মেয়ে মুমতারিন। মুমতারিনের বয়স এখন ১২ বছর। সে সাতক্ষীরা বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ে। খুবই মেধাবী। এক আধপেটা খেয়ে কষ্টে মানুষের মত মানুষ করতে চান হাসিনা তার মেয়েকে। স্বামী সহযোগীতা তো করেনই না উল্টো মাদক সেবনের জন্য ভাগ বসান অভাবের সংসারেও। তারপরও কষ্টে চলত। তাই চাকরি নেন একটি ইলেকট্রনিক্স শো-রুমে। ৫/৬ হাজার টাকায় দিব্যি চলে যেত মা-মেয়ের কিন্তু বিধি-বাম। বিশ্ব ব্যাপী শুরু হল মহামারি করোনা। শো-রুম চালাতে পারছেনা মালিক। তাই চাকরি গেল হাসিনার। কিন্তু যখন স্বামীর অত্যাচার মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌছে তখন হাসিনা খাতুন আলাদা থাকার সিদ্ধান্ত নেন। লক্ষ্য মেয়েটাকে মানুষের মত মানুষ করতে হবে। শুরু হলো সংগ্রাম। বিভিন্ন মোড়ে শরবত বিক্রি করতে শুরু করেন হাসিনা খাতুন। কিন্তু আবহাওয়া জনিত কারণে সে ব্যবসাটিও গরমের মৌসুম ছাড়া চলে না। তাই সিদ্ধান্ত নিলেন চা বিক্রি করবেন। এলাকার বিভিন্ন ব্যাক্তির হাতে পায়ে ধরে ১০ হাজার টাকা কর্জ করে চা বিক্রির জন্য উপকরন যোগাড় করতে শুরু করেন। ভ্রাম্যমান ভাবে বিক্রির জন্য একটি ভ্যান, একটি গ্যাসের চুলা ও সিলেন্ডার, কেটলি, গøাস সহ অনেক কিছুই কিনেছেন তিনি। দুই দিন বসেছিলেন সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্কেও। কিন্তু দুই দিন বসার পর পৌরসভার লোক পরিচয়ে দুই ব্যক্তি এসে তাকে উঠিয়ে দেয়। তিনি গিয়েছিলেন পৌর মেয়রের কাছে পার্কে বসে চা বিক্রি করে যেন নিজে ও মেয়ের ভরণপোষন করতে পরেন। কিন্তু মানা করে দিয়েছেন পৌর মেয়র। তিনি হাসিনাকে বলেন তুমি ওখানে চা বিক্রি করতে বসলে আরও মানুষও পার্কে বেচা কিনি করতে বসবে। তাই পার্কে বসা যাবে না। এখন অভাবের সংসারে এত টাকা ধার করে দোকান নিয়ে বসতে না পারায় হতাশায় ভুগছেন তিনি। মেয়েটি বড় হচ্ছে। তার পড়াশুনার খরচও বাড়ছে। সব ভেবে তিনি খেই হারিয়ে ফেলেছেন।
হাসিনা খাতুন জানান, ‘আমিতো কার কাছে হাত পাততে চাই না। নিজের উপার্জন বৈধ পন্থায় নিজেই করতে চাই। কিন্তু সে জন্য আমাকে সুযোগ করে দেয়া হোক। আমার মেয়েটাকে মানুষের মত মানুষ করতে চাই।’
শুধুমাত্র চা বিক্রির জন্য বসার জায়গার অভাবে মেধাবী মেয়ে সহ নিজের খরচ মেটাতে পারছেন না হাসিনা। সমাজের নারীর ক্ষমতায়নের নামে মুখে ধোয়া তোলা ব্যক্তিরা চোখে পর্দা লাগিয়ে না চলে হাসিনা খাতুনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তিনি যেমন সন্তানসহ নিজের ভরণপোষনের ব্যবস্থা করতে পারবেন। তেমনই মেধাবী ছাত্রী মুমতারিনও মানুষের মত মানুষ হলে উপকৃত হবে বাংলাদেশ।

মুমতারিন ও তার মাকে সহায়তা করতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৭৫২৯৮৫২৭০।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রতাপনগরে বানভাসিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী পোস্ট
ব্রহ্মরাজপুরে ‘মা’ ফাউন্ডেশনের উদ্যোগে টি-শার্ট বিতরণ

রিলেটেড পোস্ট

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting