দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫১
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়নির্বাচিত খবর

মধ্যরাতে রাজধানীর পথে ‘শেকল ভাঙার পদযাত্রা’

কর্তৃক SK Ferdous অক্টোবর ১৪, ২০২০
অক্টোবর ১৪, ২০২০ ০ কমেন্ট 363 ভিউস

অনলাইন ডেস্ক :

পুরুষের ক্ষমতা ভেঙে হোক সমতা’, ‘নারী থেকে নারীতে বিদ্রোহ ছুঁয়ে যাক’, ‘ফুলে নয় গানে নয় বিদ্রোহে কাটবে ভয়’- পুরুষতান্ত্রিক সমাজে পরাধীনতার শেকল ভাঙার প্রত্যয়ে এমন সব শ্লোগান দিয়েই রাজপথ প্রকম্পিত করছিলেন একদল স্বাধীনচেতা নারী। নানা ধরনের বাধা-নিষেধে নারীরা যখন সমাজের বেড়াজালে বন্দি, তখন মধ্যরাতে রাজধানীর পথে পথে মশাল হাতে পদযাত্রায় নামেন তারা।

মঙ্গলবার ঠিক রাত ১১ টা ৫৯ মিনিটে রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে থেকে ‘শেকল ভাঙার পদযাত্রা’ ব্যানারে মশাল নিয়ে এই কর্মসূচি শুরু করেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীসহ একদল তরুণী। রাজধানীর বিভিন্ন সড়কে পদযাত্রা করে ভোর চারটায় মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয় এই কর্মসূচি।

পদযাত্রায় ‘দিনে হোক রাতে হোক সামলিয়ে রাখো চোখ’, ‘আমি নির্দোষ আমি নারী, আসল দোষী ধর্ষণকারী’, ‘শোক নয় শক্তি তবেই হবে মুক্তি’, ‘ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আর কত অনাচার হাত ভেঙে দাও তার’, ‘প্রীতিলতার বাংলায় ধর্ষণের ঠাঁই নাই’, ‘ইলা মিত্রের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘বিলাপে না হলে হবে তা বিদ্রোহে’, ‘গলা ছেড়ে গাও গান পুরুষতন্ত্র হবে খানখান’, ‘ধর্ষণহীন রাষ্ট্র চাই, নিপীড়কের শাস্তি চাই’ ইত্যাদি স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন তারা।

পদযাত্রায় অংশ নেওয়া নারীরা বলেন, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে নারীদের স্বাধীনভাবে চলাফেরা করার যে অধিকার, তা কার্যকরী প্রয়োগ না করার প্রতিবাদে এবং নাগরিক হিসেবে নারীদের নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করতে না পারার প্রতিবাদে ১২টি দাবি নিয়ে আমাদের এ পদযাত্রা। দেশের ঘুমন্ত বিচারব্যবস্থাকে জাগাতে আমাদের এই পদযাত্রা। শেকল ভেঙে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের এই পদযাত্রা। রাতের আঁধারে আমরা হাঁটব, গলা উঁচিয়ে প্রতিবাদ করব, রাতের অন্ধকার ভেদ করে সবাইকে জানিয়ে দেব আমাদের দাবির কথা।

পদযাত্রা থেকে তারা ১২ দফা দাবি তুলে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাপস্বী দে প্রাপ্তি। দাবিগুলো হলো- আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনে ও সামাজিকভাবে ধর্ষণের সংজ্ঞায়ন সংস্কার করা, পাহাড় ও সমতলের সকল নারীদের ওপর সামরিক ও বেসামরিক সকল প্রকার যৌন এবং সামাজিক নিপীড়ন বন্ধ করা, জাতি-ধর্ম-বর্ণ-বয়স-লৈঙ্গিক পরিচয় নির্বিশেষে যৌন সহিংসতার ক্ষেত্রে যেকোনোভাবেই ‘ভিক্টিম ব্লেমিং’ বন্ধ করা ও গ্রামীণ সালিশ/পঞ্চায়েতের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা, প্রাথমিক লেভেল থেকেই পাঠ্যপুস্তকে যৌন শিক্ষা (গুড টাচ ব্যাড টাচের শিক্ষা, সম্মতি বা কন্সেন্ট এর গুরুত্ব, প্রাইভেট পার্টস সম্পর্কে অবহিত করা) যোগ করা, ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১৫৫(৪) ধারা বিলোপ করতে হবে এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করা, হাইকোর্টের নির্দেশানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি,

বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর ও পূর্ণ বাস্তবায়ন করা, সিডো সনদে বাংলাদেশকে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন ও নারীর প্রতি বৈষম্যমূলক সকল আইন ও প্রথা বিলোপ করা, মাদ্রাসার শিশুসহ সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করা ও কোন শিশু যৌন নির্যাতনের শিকার হলে ৯০ দিনের মাঝে দ্রুততম ট্রাইব্যুনালে অভিযোগের সষ্ঠু বিচার নিশ্চিত করা, জাতীয় শিক্ষাক্রম অনুমোদিত পাঠ্যপুস্তকে নারী অবমাননাকর বার্তা প্রকাশ ও প্রচার করা নিষিদ্ধ করা, রাস্তাঘাটে নারীদের অযথা পুলিশি ও অন্যান্য হয়রানি বন্ধ করা ও গণপরিবহনে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা, ধর্মীয় বক্তব্যের নামে অনলাইনে ও অফলাইনে নারী অবমাননাকর বক্তব্য প্রচার বন্ধ করা এবং যৌন সহিংসতা প্রতিরোধে প্রান্তিক অঞ্চলের নারীদের সুবিধার্থে হটলাইনের ব্যবস্থা চালু করা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ত্বক ও চুলে সরিষার তেল ব্যবহারে যত উপকার
পরবর্তী পোস্ট
মুঠোফোনে আর কথা বলতে পারবেন না প্রদীপ

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রি-মুখী সংঘর্ষ ,আহত- ৮

জুন ৫, ২০২৬

কাঠফাটা গরমের পর খুলনায় রাতের বৃষ্টি, স্বস্তির নিঃশ্বাস...

জুন ৪, ২০২৬

হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের কদর, আগ্রহ নেই নতুন...

জুন ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting