দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:০৪
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...
দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে কোণঠাসা যুক্তরাষ্ট্র: সৌদির সঙ্গে সমঝোতার পর চীন-রাশিয়ার সঙ্গে যৌথ মহড়ায় ইরান

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৬, ২০২৩
মার্চ ১৬, ২০২৩ ০ কমেন্ট 339 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে ফেলার এক সপ্তাহ যেতে না যেতেই চীন-রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান। ১৫ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ওমান উপসাগরে চলবে এই নৌমহড়া। এতে অংশ নিচ্ছে তিন দেশের একঝাঁক যুদ্ধজাহাজ। স্বাভাবিকভাবেই, এতে দুশ্চিন্তা বাড়ছে যুক্তরাষ্ট্রের। শত্রুভাবাপন্ন তিন দেশের যৌথ মহড়ায় সতর্ক নজর রেখেছে ওয়াশিংটন।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (১৫ মার্চ) এক বিবৃতিতে বলেছে, ‘মেরিন সিকিউরিটি বেল্ট’ নামে এই মহড়ার ২০২৩ সংস্করণ অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে বাস্তবিক সহযোগিতা আরও গভীর করতে সাহায্য করবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ইতিবাচক শক্তি জোগাবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার সক্রিয় পর্যায় চলবে ১৬ থেকে ১৭ মার্চ। এই সময়ে দিনে ও রাতে আর্টিলারি ফায়ারিংসহ বিভিন্ন সামরিক কৌশল অনুশীলন করা হবে। বেইজিং-তেহরানের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে মস্কো।

বেইজিং বলেছে, এই মহড়ায় আরও কিছু দেশ অংশ নিচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত বলেনি তারা।

পারস্য উপসাগর ও আরব সাগরের মাঝামাঝি অবস্থিত ওমান উপসাগর। এর সঙ্গে উপকূলীয় রেখা রয়েছে ইরান, পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের।

এদিকে, ত্রিদেশীয় এই সামরিক মহড়ায় সতর্ক নজর রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, আমরা এটি দেখবো। স্পষ্টতই, এই প্রশিক্ষণ অনুশীলনের ফলে আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থ বা এ অঞ্চলে আমাদের মিত্র ও অংশীদারদের জন্য যেন কোনো হুমকি তৈরি না হয় তা নিশ্চিত করার জন্য বিষয়টি আমরা পর্যবেক্ষণ করবো।

অবশ্য তিনি বলেছেন, হোয়াইট হাউস এই প্রশিক্ষণ মহড়া নিয়ে উদ্বিগ্ন নয়। কারণ রুশ ও চীনাদের একসঙ্গে প্রশিক্ষণ নেওয়ার ঘটনা এটি প্রথমবার নয়। মার্কিন মুখপাত্র বলেন, সব দেশই প্রশিক্ষণ নেয়। আমরা সবসময় এটি করি। তবু যতটা সম্ভব দেখবো।

এর আগে ২০১৯ সালে একই ধরনের নৌমহড়ায় অংশ নিয়েছিল চীন, রাশিয়া ও ইরান। ২০২২ সালেও ভারত মহাসাগরে নৌমহড়া চালিয়েছিল তিন মিত্র দেশ।

মার্কিন আধিপত্য খর্ব
বর্তমানে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চরম অবনতি হয়েছে। বিশ্ব ব্যবস্থায় চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রের মাথাব্যথার অন্যতম বড় কারণ। তার সঙ্গে, মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন আধিপত্যবাদকে ক্রমাগত চ্যালেঞ্জ জানিয়ে চলেছে ইরান। অর্থাৎ চীন-রাশিয়া-ইরান তিন দেশের সঙ্গেই যুক্তরাষ্ট্রের নেতিবাচক সম্পর্ক বিদ্যমান।

তাছাড়া, মধ্যপ্রাচ্যে ইরান-সৌদি দ্বন্দ্বের সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে দেখা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। মধ্যপ্রাচ্যজুড়ে দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র যেভাবে তার ভূ-রাজনৈতিক স্বার্থ বজায় রেখেছে, তাতে ইরান-সৌদি দ্বন্দ্ব ব্যাপকভাবে সহায়ক হয়েছে।

কিন্তু সাত বছর পর গত ১০ মার্চ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে রাজি হয়েছে ইরান ও সৌদি আরব। আর এই চুক্তিতে মধ্যস্থতা করেছে চীন। স্বাভাবিকভাবেই, বিষয়টি নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র।

একদিকে, বিশ্বের অন্যতম বৃহত্তম দুটি মুসলিম দেশ হাত মেলানোয় মার্কিনিদের জন্য মধ্যপ্রাচ্য সংকটের ফায়দা নেওয়ার পথ অনেকটাই সংকীর্ণ হয়ে আসবে। অন্যদিকে, এ অঞ্চলে উদীয়মান শক্তি হিসেবে চীনের আবির্ভাব গ্রহণযোগ্যতা পাবে। নতুন এই পরিস্থিতি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে যাবে না।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভারতে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ২ পাইলট
পরবর্তী পোস্ট
কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫৪ বিলিয়ন ডলার ধার নিচ্ছে ‘সুইস ব্যাংক’

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting