দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৫১
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

মতভেদ ভুলে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে-রুহুল হক

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৫, ২০২২
ডিসেম্বর ৫, ২০২২ ০ কমেন্ট 439 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রথমে দলের সকল মতভেদ, বিরোধ ভুলে ইউনিয়ন, ওয়ার্ড থেকে তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কে শক্তিশালী করতে হবে। ২০০৩ সাল হতে উপজেলা আওয়ামী লীগের কমিটি থাকলেও তা নিয়ে দলীয় বিরোধের কারণে সাংগঠনিক ভাবে দলের নেতাকর্মীরা মূল্যায়িত হয়নি। যে কারণে দলের সাংগঠনিক দুর্বলতার সুযোগে বিএনপি, জামায়াতের রাজনীতি মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পেয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সদ্য অনুমোদনকৃত কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডা: আ, ফ, ম রুহুল হক প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ২০১৯ সালের নভেম্বর কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সভাপতি, সম্পাদক সহ ৮ সদস্যের নাম ঘোষণা দিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি। যে কারণে দলের পক্ষে বিপক্ষে জেলা কমিটির নিকট পাল্টাপাল্টি কমিটি জমা দেওয়ায় তা অনুমোদন হয়নি। নেতৃত্বের অভাবে দলের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে হতাশার মধ্যে ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর গত ২২ নভেম্বর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। তারপরও কমিটির কতিপয় সদস্য নিয়ে এখনো মতবিরোধ ও ক্ষোভ রয়ে গেছে। আজ কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে প্রথম পরিচিতি সভায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এখন উপজেলা আওয়ামী লিগ কমিটির প্রথম কাজ হবে তৃণম‚ল থেকে দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে তারাই দলের মূল চালিকাশক্তি। তাদেরকে সাথে নিয়ে প্রথমে ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ সহ দলের সহযোগী অঙ্গ সংগঠন কে নিয়ে কাজ করতে হবে। তা না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা কঠিন হয়ে পড়বে। এখন থেকে উপজেলা আওয়ামী লীগের কমিটিকে সাংগঠনিকভাবে মাঠে নামতে হবে। বিগত ১৪ বছরে দেশের যে পরিমাণ উন্নয়ন হয়েছে সে বিষয়ে জনগণের মাঝে তুলে ধরতে হবে যাতে করে বিরোধী রাজনীতি শিবির কোনপ্রকার চক্রান্ত অপপ্রচার না করতে পারে। সে লক্ষ্যে আবারো সবাইকে ঐক্যবদ্ধ চেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনে আবার ওদেশের উন্নয়নের সুযোগ করে দিতে হবে। তা না হলে আবারও দেশ পিছিয়ে যাবে। এই বিজয়ের মাসে আগামী সংসদ নির্বাচনে আমাদের মহান বিজয় অর্জন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ বাঁচবে, তাই দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে সু সংগঠিত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে এজন্য দলীয় বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দীর্ঘ ১৪ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা কালভার্ট, ব্রিজ, মেডিকেল কলেজ সহ প্রত্যেকে উপজেলায় একটি কলেজ একটি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ, রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ ব্যাপক উন্নয়ন ঘটেছে। এছাড়াও দেশের অসহায় মানুষের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, কমিউনিটি ক্লিনিক। প্রত্যেক উপজেলা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এসব উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরতে হবে। বিএনপি জামায়াত আবারও যাতে মাথা উঠিয়ে দেশের নাশকতা সহিংস ঘটনা না ঘটাতে পারে সে ব্যাপারে সবার সজাগ থাকতে হবে।
পরিচিতি সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলি মুন্সি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন প্রম‚খ। এ সময় উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, শেখ রিয়াজ উদ্দিন সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম প্রমূখ।
সভায় উপজেলা আওয়ামী লীগের অনুমোদনকৃত সদস্য ছাড়াও উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রয়াত আওয়ামী লীগ নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে চিংড়ি চাষ বাদ দিয়ে ধান চাষের লক্ষ্য নিয়ে সুধি সমাবেশ
পরবর্তী পোস্ট
শ্যামনগরের হরিনগর বাজারে অগ্রনী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

নলতায় সভা অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬

কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

জুন ৭, ২০২৬

কালিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

জুন ৩, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

সাতক্ষীরায় মেজর জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে ফ্রি...

মে ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting