দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:১৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা সদর

ভোমরা স্থল বন্দরে চাঁদাবাজি জায়েজ করতে কি ২ এমপিকে সংবর্ধনার আয়োজন?

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৭, ২০২৪
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ০ কমেন্ট 457 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বন্ধ হলো না ভোমরা স্থল বন্দরের চাঁদাবাজ সিন্ডিকেটের দৌরত্ব্য। জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের বাসভবনে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর উপস্থিতিতে বন্দরের জিরো পয়েন্টে চাঁদাবাজির ইস্যু নিয়ে আগামীকাল রোববার ভোমরা বন্দরে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে আলোচনার সিদ্ধান্ত হয়। কিন্তু ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে আগামীকাল রোববার বিকালে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য আতাউল হক দোলনকে সংবর্ধনা সভার সিদ্ধন্ত গৃহীত হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু ও প্রধান আলোচক হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত থাকবেন। এখন ব্যবসায়ীদের মাঝে প্রশ্ন উঠেছে, ভারতীয় আমদানিজাত পণ্যবাহি ট্রাক থেকে চাঁদাবাজি জায়েজ করার জন্য কি দুই এমপিকে সংবর্ধনার আয়োজন? প্রসঙ্গত: গতবছর ২১ জুন ভোমরা স্থল বন্দরে ভারতীয় আমদানীজাত পণ্যবাহি ট্রাক থেকে দুইশো রুপি হারে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নামে চাঁদাবাজি শুরু হয়। ঐদিন ভারতীয় ট্রাক ড্রাইভাররা চাঁদাবজির প্রতিবাদে কর্মবিরতি পালন করলে ৩ ঘন্টা আমদানী-রপ্তানি কার্যক্রম ব্যহত হয়। এই ধরনের চাঁদাবাজির কারনে অভ্যন্তরীন বাজারে আমদানীজাত পণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকে। এক পর্যায়ে ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কয়েক ঘন্টা চাঁদাবাজি বন্ধ থাকলেও বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোমরা স্থল বন্দরের জিরো পয়েন্টে ভারতীয় আমদানীজাত পন্যবাহি ট্রাক থেকে চাঁদা আদায় অব্যাহত রয়েছে। ট্রাক প্রতি ভারতীয় দুইশো রুপি হারে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নামে প্রকাশ্যে চাঁদাবাজি করলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে। প্রশ্ন উঠেছে এই চাঁদাবাজ সিন্ডিকেটের নেপথ্যের গডফাদার কে? গত বছর ২১ জুন থেকে বন্দরের জিরো পয়েন্টে আমদানীজাত পণ্যবাহি ট্রাক থেকে চাঁদাবাজি শুরু হলে ভোমরা আমদানী-রপ্তানিকারক এসোসিয়েশন চাঁদাবাজি বন্ধের দাবীতে সাতক্ষীরা জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করলেও তার কোনো কাজ হয়নি। যার কারনে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ব্যবসায়ীরা সঙ্গবদ্ধ হয়ে চাঁদা আদায় কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কর্মচারীকে জিরো পয়েন্ট থেকে উঠিয়ে দেয়। ফলে ঐ দিন বিকালে কয়েক ঘন্টা চাঁদাবাজি বন্ধ থাকে । কিন্তু পরদিন সকাল থেকে ভোমরা স্থল বন্দরের জিরো পয়েন্টে যথারীতি চাঁদাবাজি শুরু হয়। গত বুধবার ১৫৩টি আমদানীজাত ভারতীয় পণ্যবাহি ট্রাক থেকে ৩০ হাজার ৬ শত ভারতীয় রূপি চাঁদা আদায় করা হয়েছে ও বৃহস্পতিবার ২১৪টি আমদানীজাত ভারতীয় পণ্যবাহি ট্রাক থেকে ৪২,৮০০ ভারতীয় রূপি চাঁদা আদায় করা হয়েছে। প্রকাশ্যে বৈদেশিক মুদ্রায় চাঁদা আদায় অব্যাহত থাকলেও দেখার যেন কেউ নেই। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু ভোমরা স্থল বন্দর থেকে দূর্নীতি, চাঁদাবাজি ও জঞ্জালমুক্ত করার ঘোষণা দিলেও তার ভুমিকা নিয়েও ব্যবসায়ীদের মাঝে প্রশ্ন উঠেছে?

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় সামাজিক বনায়নে সফলতা
পরবর্তী পোস্ট
ভোমরা বন্দরে চাঁদাবাজ সিন্ডিকেটের সাম্রাজ্যে আঘাত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting