দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:০০
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ব্রহ্মরাজপুরে পুলিশের সহায়তায় জলাবদ্ধতা নিরসন: পুলিশকে ধন্যবাদ জানালো গ্রামবাসী

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৩, ২০১৯
আগস্ট ১৩, ২০১৯ ০ কমেন্ট 364 ভিউস

নিজস্ব প্রতিবেদক: অবশেষে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের উমরাপাড়া গ্রামের আলোচিত রাস্তার জলাবদ্ধতা মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকেলে পুলিশের সহায়তায় নিরসন হয়েছে। এ ঘটনায় গ্রামের শত শত নারী-পুরুষ জলাবদ্ধতার চরম ভোগান্তি থেকে রক্ষা পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলার পাশাপাশি পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।
জানা যায়, উমরাপাড়া গ্রামের মৃত তায়জুদ্দীনের পুত্র জাকির হোসেন আফিল সম্প্রতি রাস্তার পাশের পুকুর পাড় ভেঙ্গে যাওয়ার অজুহাত দেখিয়ে চেয়ারম্যান-মেম্বারের অনুমতি নিয়ে নিজের অর্থে বাড়ির সামনে রাস্তা উঁচু করে নেয়। এতে করে বৃষ্টি হলেই শাহাদাত খাঁ, আনোয়ারা খাতুন, আবু বাক্কার, হামিদ ও কবিরের বাড়ির যাওয়ার মুখে রাস্তার উপর হাঁটু পানি বাঁধতে থাকে। এই পানি যাতে শাহাদাত খাঁ, আবু বাক্কার, হামিদ ও কবিরের বাড়িতে উপর দিয়ে প্রবাহিত হতে না পারে সেজন্য তারাও রাস্তার পাশে উঁচু করে মাটি তুলে বাঁধ দেয়। এতে করে রাস্তার উপর পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে একটি গ্রামের পুরো লোকজন জলাবদ্ধতার কবলে ভোগান্তিতে পড়ে। এমনকি রাস্তায় চলাচলে চরম দূর্ভোগের শিকার হয়। গত দুই মাস ধরে ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এস,এম শহিদুল ইসলাম ও ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ রেজাউল করিম মিঠু বিষয়টি নিয়ে একাধিকবার সরেজমিনে গিয়েও সমাধান করতে ব্যর্থ হয়। এ ঘটনায় গত ৭ আগষ্ট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধূরী ঘটনাস্থল পরিদর্শন করে অতি দ্রুত রাস্তাটি উঁচু করে সংস্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের ঘোষনা দেন।
এদিকে, মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুর হতে বিকাল পর্যন্ত প্রবল বর্ষনে রাস্তাটির অনেক অংশ জুড়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে উমরাপাড়া গ্রামের মানুষজন ও ঈদ উপলক্ষে আসা আত্মীয়-স্বজনরা পানি বন্দী হয়ে বিপাকে পড়ে। যাতায়াতের রাস্তায় কৃত্রিমভাবে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ এনে গ্রামের কয়েকজন বিষয়টি সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহ উদ্দীন ও সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে জানান। এ ঘটনায় তারা তাৎক্ষনিক জলাবদ্ধতা নিরসন ও পানি অপসারন করে চলাচলের পথ স্বাভাবিক করতে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস,আই হাসানুজ্জামানকে নির্দেশ দেয়। পরবর্তীতে এস,আই হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত থেকে প্রায় ৩ ঘন্টা গ্রামের লোকজনের সহযোগিতায় রাস্তার পাশ দিয়ে ড্রেন করে সব পানি অপসারনের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যা সমাধান করে।
উমরাপাড়া গ্রামের সাবের আলী, মিঠুন মোড়ল, বারেক, শরিফুল, ফরিদা, লুৎফর, আকতার ঢালী, সুজন, রজব আলী, জাফর আলী, সিরাজুল ইসলাম, ছলেমান মোড়ল জানান, পানি বন্দী গ্রামের মানুষ জলাবদ্ধতা নিরসনে আনন্দ উল্লাস প্রকাশ করেছে। একই সাথে পুলিশকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতেও ভুল করেনি গ্রামবাসী। তাদের পক্ষ থেকেও জানানো হয়েছে পুলিশকে শুভেচ্ছা ও অভিনন্দন। পুলিশের সহযোগিতা না পেলে জলাবদ্ধতায় দিনে দিনে মানুষের জীবন দূর্বিসহ হয়ে উঠত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা শহরে গৃহবধূ দিপিকা হাজরাকে পিটিয়ে হত্যা!
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় মাদ্রাসা ছাত্রীর মুখে ব্লেড মারল বখাটে

রিলেটেড পোস্ট

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

শোক বার্তা

জুন ২১, ২০২৬

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...

জুন ২১, ২০২৬

কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...

জুন ২০, ২০২৬

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...

জুন ২০, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting