দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪০
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বৈরী আবহাওয়া: সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, আটকা হাজারো পর্যটক

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৯, ২০২৩
মার্চ ১৯, ২০২৩ ০ কমেন্ট 352 ভিউস

জাতীয় ডেস্ক:

বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রবন্দরে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৯ মার্চ) সকাল থেকে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সকালেই টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে।

এদিকে, সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ না যাওয়ায় প্রায় এক হাজার পর্যটক সেন্টমার্টিনেই আটকা পড়েছে, যাদের আজ ফেরার কথা ছিল। তবে এ নিয়ে পর্যটকদের কোনো আতঙ্ক নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ডাইন অ্যান্ড ক্রুজের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, সাগর উত্তাল এবং ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে ভ্রমণে গিয়ে দ্বীপে থেকে যাওয়া প্রায় এক হাজারের মতো পর্যটক আটকা রয়েছেন। তারা বিভিন্ন হোটেল-মোটেলে নিরাপদে রয়েছেন। সাগর স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।

অপরদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোববার প্রায় পাঁচ শতাধিক পর্যটক সেন্টমার্টিন যেতে পারেনি। ফলে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা ও টুরিজম ব্যবসায়ী নুর মোহাম্মদ বলেন, হাজারো পর্যটক এখনো দ্বীপে অবস্থান করছে। আমার কটেজে যেসব পর্যটক রয়েছেন, তারা দুদিনের জন্য কক্ষগুলো ভাড়া নেন। যেহেতু সমুদ্র উত্তাল তাই তারা সেখানেই অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা ফিরে যেতে পারবেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেন্টমার্টিন যাতায়াত বন্ধ রাখতে সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে যাতায়াত ফের শুরু হবে। দ্বীপে ভ্রমণে গিয়ে আসতে না পারা পর্যটকদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো নজরে রাখা হচ্ছে বলেও জানান তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হজ প্যাকেজ: ভারত-পাকিস্তানের তুলনায় বাংলাদেশে প্লেন ভাড়া অনেক কম -সিইও
পরবর্তী পোস্ট
এশিয়া কাপে স্বর্ণ জয় বাংলাদেশের

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting