দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:২৭
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে সরকার রাজনৈতিক নোংরামি শুরু করেছে: হেলাল

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৯, ২০২৩
অক্টোবর ৯, ২০২৩ ০ কমেন্ট 283 ভিউস

মেহেদী হাসান, খুলনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক অজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান অতুলনীয়। তিনি কেবল সাবেক সফল প্রধানমন্ত্রীই নন, সাবেক প্রেসিডেন্ট ও সেনা প্রধানের স্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সহধর্মিণী। দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজ তার জীবন সঙ্কটাপন্ন অবস্থায়। কিন্তু ফ্যাসিস্ট তাবেদার সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরামি শুরু করেছে। সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সোমবার (৯ অক্টোবর) সারাদেশের ন্যায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের মা-মাটি ও মানুষের নেত্রী, উন্নয়ন উৎপাদনের নেত্রী খালেদা জিয়ার জীবন নিয়ে হাসি-তামশা বন্ধ করার জন্য সরকার প্রধান ও সরকারের মন্ত্রী পরিষদকে আহবান জানিয়ে হেলাল আরো বলেন, আমেরিকার সাথে তলে তলে সর্ম্পক ভেস্তে গেছে। আওয়ামী লীগের উন্নয়নের থলের বিড়াল বেড়িয়ে গেছে। তারা (সরকার) চরম বার্তা পেয়েছে, ক্ষমতা তাদের ছাড়তেই হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতেই হবে। যারা আমেরিকায় টাকা পাচার করে বিত্ত বৈভবের মালিক হয়েছেন তাদের বিচার সেদেশের আইনেই হবে। বাংলাদেশ আজ দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে তারেক রহমানের নেতৃত্বে আছে গনতন্ত্রের পক্ষের শক্তি আর ফ্যাসিবাদী সরকারের পক্ষে আছে গনতন্ত্র বিরোধী পক্ষ। তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দেশের মানুষ রাজপথে নেমে এসেছে। শীঘ্রই দেশের জনগন আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বিতারিত করবে। বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা আউট আর বেগম খালেদা জিয়া ইন হবেন। সেলফি সরকারের সেলফি উন্নয়ন জনগণের কাছে ধরা পড়ে গেছে। বর্তমান সরকার ও অবৈধ নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। কথিত উন্নয়নের রাখাল রাজারা বাঘের থাবায় পড়েছে। হেলাল আরো বলেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ডাকে গনতন্ত্রকামী জনগন দেশের রাজপথ দখলে নিয়েছে। অবৈধ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি হুশিয়ারী উচ্চরণ করে বলেন সঠিক চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে দেশের জনগণ নিশিরাতের সরকারকে ক্ষমা করবে না। পরিণাম চরম খারাপ হবে। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান। মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , স.ম আ. রহমান, সাইফুর রহমান, বেগম রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ রহমান, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক, মাহাবুব হাসান পিয়ারু, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক স্বজল প্রমূখ। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সার্কিটহাউজে গিয়ে শেষ হয়। এদিকে দুপুর ২টা থেকে বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ধরণের প্লাকার্ড, ব্যানার ও দলীয় পতাকা নিয়ে মিছিল সহকাওে সমাবেশ স্থলে উপস্থিত হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড পেলেন কুয়েটের ৩২ শিক্ষক
পরবর্তী পোস্ট
আমরা সহিংসতা পরিহার করে অহিংসতার সাথে বসবাস করতে চায়: ডা: আ.ফ.ম রুহুল হক এমপি

রিলেটেড পোস্ট

চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...

এপ্রিল ১৯, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক পরিচয়ে আর কেউ শিক্ষা প্রতিষ্ঠানের...

এপ্রিল ৪, ২০২৬

চুয়াডাঙ্গায় মাদকসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

মার্চ ৩১, ২০২৬

চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

মার্চ ৩১, ২০২৬

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোল জব্দ, আটক ৫

মার্চ ৩০, ২০২৬

তেল না পেয়ে ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ,...

মার্চ ২৯, ২০২৬

একাত্তরের স্মৃতিবিজড়িত স্থানগুলো অরক্ষিত, দিবস এলেই ধোয়ামোছা

মার্চ ২৫, ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, তুললো...

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting