দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:৫০
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বৃষ্টির মধ্য দিয়েই যাবে এবারের ঈদ

কর্তৃক kobirubel.satnadee মে ১১, ২০২১
মে ১১, ২০২১ ০ কমেন্ট 312 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি চলবে টানা কয়েক দিন। এবার ঈদটা মোটামুটি বৃষ্টির মধ্য দিয়েই যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। এ ছাড়া বৃষ্টিতে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের হাওরাঞ্চলে বন্যার আশঙ্কাও রয়েছে।

যদিও গ্রীষ্মের শুরুটা এবার ব্যতিক্রম ছিল—গরম আর বৃষ্টিহীন। অবশেষে মে মাসে এসেছে বৃষ্টি, ফিরেছে স্বস্তি।

গতরাতে বৃষ্টি হয়েছে সারা দেশেই। সবচেয়ে বেশি বৃষ্টি হয় ময়মনসিংহে, ৭৫ মিলিমিটার। দিনের বেলা ময়মনসিংহে ঝড়ও হয়। সেখানে গাছপালা উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া নেত্রকোনায় বৃষ্টি হয়েছে ৩৪ মিলিমিটার।

ময়মনসিংহের পরই অধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকা, রংপুর ও রাজশাহীতে। কম হয়েছে খুলনা ও চট্টগ্রাম বিভাগে।

খুলনা বিভাগের মধ্যে বৃষ্টি হয়েছে শুধু মোংলায়—৩ মিলিমিটার। এ ছাড়া কিছুটা বৃষ্টি হয়েছে চট্টগ্রামের কক্সবাজার, সন্দ্বীপ, মাইজদী কোর্ট, কুতুবদিয়া ও টেকনাফে।

শেষ রাতের মতো আজ মঙ্গলবার সকালেও বৃষ্টি হয়েছে ঢাকায়। সকাল ১০টার দিকে ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়। চারদিক অন্ধকার হয়ে আসে। যদিও সেই বৃষ্টি স্থায়ী ছিল না বেশিক্ষণ। গতরাতে ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৪ মিলিমিটার।

তবে ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় কিশোরাগঞ্জের নিকলীতে, ৩৫ মিলিমিটার। এ ছাড়া টাঙ্গাইলে ৩২ মিলিমিটার বৃষ্টি হয়।

রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ৬৬ মিলিমিটার। সারা দেশের জেলাগুলোর মধ্যে এই বৃষ্টিপাত দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া নীলফামারীর ডিমলায় ৩৭, সৈয়দপুরে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রাজশাহীর বদলগাছীতে বৃষ্টি হয়েছে ৬৩ মিলিমিটার, বগুড়ায় ৩৯ মিলিমিটার।

আবহাওয়াবিদ মোহাম্মদ শাহীনুল ইসলাম বলেন, ‘আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। এসব এলাকায় মাঝারি বা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে।’

মোহাম্মদ শাহীনুল ইসলাম আরও বলেন, আগামী বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হবে। তাই বলা যায়, এবারের ঈদটা বৃষ্টিপাতের মধ্য দিয়ে যাবে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, আজ দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খালেদা জিয়া’র ভাইরাল হওয়া কোভিড টেস্ট রিপোর্টটি ‘ভুয়া’
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

রিলেটেড পোস্ট

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting