দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫৩
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ
নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত-...
সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল...
সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

বিশ্বের ১০০ শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশ

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৬, ২০২১
জানুয়ারি ৬, ২০২১ ০ কমেন্ট 471 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ২০২১ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০০ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শনিবার (২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন একটি র‍্যাংকিং তালিকা প্রকাশ করে যেখানে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮১তম।

ম্যাগাজিনের তালিকায় ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশের স্কোর ৬১.৬৭। সর্বোচ্চ ৯৮.০৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। এরপর রয়েছে যথাক্রমে রাশিয়া, ভারত ও ফ্রান্সের নাম।

তালিকায় ছয় নম্বরে অবস্থান করছে জার্মানি। সাত নম্বরে আছে জাপান। এরপরে যথাক্রমে অবস্থান করছে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইসরায়েল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ম্যাগাজিনের তালিকায় বাংলাদেশের ওপরে রয়েছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। যেখানে ভারতের অবস্থান চতুর্থ, পাকিস্তানের অবস্থান ৩৭তম এবং শ্রীলঙ্কার অবস্থান ৮০তম।

তালিকাটির দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা চীন ও রাশিয়ার স্কোর যথাক্রমে ৯৪.২৯ এবং ৯৪.১১। সৌদি আরব, তুরস্ক ও কাতার রয়েছে যথাক্রমে তালিকার ১১, ১৮ ও ২১ নম্বরে।

র‌্যাংকিং তালিকা নির্ধারণের জন্য সিইওওয়ার্ল্ড ম্যাগাজিনের গবেষকরা ৭টি মূল বিভাগে ১৯০টি দেশকে সংকলন, বিশ্লেষণ ও তুলনা করেছেন। সেগুলো হল- রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রভাব, প্রতিরক্ষা বাজেট, দেশের অস্ত্র, বৈশ্বিক জোট, কূটনৈতিক সক্ষমতা এবং সামরিক শক্তি।

তালিকা প্রকাশ করার জন্য সিইওওয়ার্ল্ড ম্যাগাজিনের গবেষণাটি ২০২০ সালের ১৯ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ১৯৬ থেকে ৪০০ অংশগ্রহণকারী দেশের গ্লোবাল বিজনেস পলিসি ইনস্টিটিউটের (জিবিপিআই) অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত একটি বৈশ্বিক সমীক্ষার ভিত্তিতে করা হয়েছে।

ম্যাগাজিনের প্রতিবেদনে করোনা বিপর্যয়সহ যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয়ের বিষয়টি স্বীকার করা হয়েছে। তারা বলছে, এতকিছুর পরেও ২০২১ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে ওয়াশিংটনের প্রভাব অক্ষুণ্ণ থাকবে। বই, টেলিভিশন শো, সংগীত ও চলচ্চিত্রের মতো উপাদানগুলোর কল্যাণে সাংস্কৃতিকভাবেও বিশ্বজুড়ে তাদের জোরালো প্রভাব রয়েছে।

করোনায় অর্থনৈতিক ক্ষতির মধ্যেও যুক্তরাষ্ট্র কিভাবে তালিকার প্রথম স্থান ধরে রেখেছে তারও একটি ব্যাখ্যা দিয়েছে সিইওওয়ার্ল্ড। ম্যাগাজিনটি বলছে, করোনায় দেশটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তারা এখনও শক্তিশালী। তাছাড়া সামরিকভাবে যুক্তরাষ্ট্র এখনও সবচেয়ে অগ্রসর। মূলত এসব বিষয়ই দেশটিকে শীর্ষস্থান ধরে রাখতে সহায়তা করেছে।

এই জরিপের ভিত্তিতে প্রকাশিত তালিকার একেবারে শেষদিকে রয়েছে স্লোভেনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও স্লোভাকিয়ার নাম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মন্দিরে গিয়ে উধাও নারী: গণধর্ষণ-হত্যার অভিযোগে গ্রেফতার পুরোহিত
পরবর্তী পোস্ট
ইমোতে প্রেম, টাকা নিয়ে লাপাত্তা বর

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting