
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার বিজিবির অভিযানে পিস্তল, গুলিসহ মাদক উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়নের কৈখালী এবং উত্তর কৈখালী বিওপি সংলগ্ন স্লুইচ গেইট এলাকা থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানকারীরা পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় পিস্তল সিক্স শুটার, ছয় রাউন্ড গুলি, ৫০ বোতল উইনসিরিক্স সিরাপ এবং ৩৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহারিয়ার রাজীব জানান, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদক শ্যামনগর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

