দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪১
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতি

বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৬, ২০২৩
জুলাই ২৬, ২০২৩ ০ কমেন্ট 393 ভিউস

জাতীয় ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে প্রস্তুত রাখা হয়েছে দুটি জলকামান ও একটি রায়ট কার। যদিও আগামীকাল ঢাকায় মহাসমাবেশের স্থানের এখনো চূড়ান্ত অনুমতি পায়নি বিএনপি।
তবে কালকের মহাসমাবেশ ঘিরে কদিন ধরেই বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকা। অবশ্য আজ বিকেলের পর থেকে প্রায় নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। দলের নেতাকর্মীরা দ্রুত কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে চলে যান। শুধু কার্যালয়ের ভেতরেই নয়, মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদেরও নয়াপল্টন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলের শীর্ষ পর্যায় থেকে। পল্টন থানার ওসি সালাহউদ্দিন বলেন, যেহেতু বিএনপিকে নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী নেতাকর্মীদের আটক করতে পারে- এমন আশঙ্কা থেকেই কার্যালয় ফাঁকা করার এমন সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। প্রত্যেকটি নেতাকর্মীকে গ্রেপ্তার এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
বিএনপির আরেকটি সূত্র জানায়, আজ অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে মহাসমাবেশের স্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি। বৈঠকে সিংহভাগ স্থায়ী কমিটির সদস্য গোলাপবাগে সমাবেশ না করার বিষয়ে মতামত প্রদান করেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বৈঠকের পর থেকেই সিনিয়র নেতারা দলীয় কার্যালয় ছেড়ে যান এবং পর্যায়ক্রমে অন্য নেতাকর্মীরাও নয়াপল্টন এলাকা ত্যাগ করতে থাকেন। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক কালবেলাকে জানান, দলীয় কার্যালয়ে কোনো নেতাকর্মী নেই, সবকিছু বন্ধ। বাইরে থেকেও কাউকে একান্ত প্রয়োজন ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। দলের সিদ্ধান্ত অনুযায়ী নেতাকর্মীদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সংসদ নির্বাচন হবেই হবে: এমপি রুহুল হক
পরবর্তী পোস্ট
১৮ জেলায় রাত ১টার মধ্যে তীব্র ঝড়ের পূর্বাভাস

রিলেটেড পোস্ট

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

‘বিএনপি বিপ্লবী নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল’

জুন ৫, ২০২৬

শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রি-মুখী সংঘর্ষ ,আহত- ৮

জুন ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting