দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৪৫
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

বাখমুত গুরুত্বপূর্ণ, স্বীকার করলেন জেলেনস্কি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৮, ২০২৩
মার্চ ৮, ২০২৩ ০ কমেন্ট 355 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতকে এতদিন প্রতীকী অর্থে গুরুত্বপূর্ণ বলে দাবি করে আসছিল কিয়েভ। কিন্তু পরিস্থিতি এখন জটিল হয়ে ওঠায় এবার বাখমুতকে গুরুত্বপূর্ণ বলে স্বীকার করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিএনএনে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, রুশ সেনারা যদি বাখমুত নিয়ন্ত্রণ নেয়, তবে পূর্ব ইউক্রেনের প্রধান শহরগুলো দখলের পথ খুলে যাবে তাদের। সুতরাং এটি আমাদের জন্য কৌশলগত একটি জায়গায়।

কিয়েভ থেকে সিএনএনের উলফ ব্লিটজারকে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, বাখমুত দখল করতে পারলে তারা (রুশ বাহিনী) আরও এগিয়ে যাবে, বিষয়টি আমরা বুঝতে পারছি। তারা ক্রামতোয়ের্স্ক এবং স্লোভিয়ানস্কে ঢুকে পড়তে পারে। বিশেষ করে বাখমুতের পর ইউক্রেনের অন্যান্য শহর, ডনেস্কের দিকে পথ খুলে যাবে। সবদিক বিবেচনায় আমাদের ছেলেরা সেখানে শক্ত অবস্থানে রয়েছে।

প্রায় সাত মাস ধরে বাখমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে আসছে রাশিয়ার সেনাবাহিনী। ছোট শহরটি দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটিই হবে রুশ বাহিনীর বড় সাফল্য। এতদিন ইউক্রেন বলে আসছিল, শহরটির কৌশলগত গুরুত্ব খুব বেশি না, কিন্তু এর প্রতীকী তাৎপর্য রয়েছে। তারা যতক্ষণ সম্ভব রুশ আক্রমণ ঠেকিয়ে শহরটি রক্ষা করে যাবে।

জেলেনস্কি আরও বলেন, ‘রাশিয়া কী অজর্ন করতে চায় আমরা বুঝি। তাদের অন্তত কিছু জয়ের প্রয়োজন। একটি ছোট বিজয়। বাখমুতের সবকিছু ধ্বংস করে হলেও। সেখানকার প্রতিটি বেসামরিককে হত্যা করে হলেও।’

গত কয়েক মাস ধরে বাখমুতে ভারী লড়াইয়ের কারণে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানি ঘটেছে। অনেক ইউক্রেনীয় সেনা আহত হওয়ায় রণাঙ্গন থেকে ছিটকে গেছে। এ অবস্থায় বাখমুত নিজেদের নিয়ন্ত্রণ রাখার নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু জেলেনস্কি বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেন, তিনি কমান্ডারদের কাছ থেকে এমন কিছু শোনেননি।

জেলেনস্কির সাক্ষাৎ-এর পর ইউক্রেনের পূর্ব বাখমুত নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়ার সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার। বুধবার (৮ মার্চ) টেলিগ্রামে ভয়েস রেকর্ডিং-এ বার্তা পাঠিয়ে এমন দাবি করেন দলটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ওই বার্তায় তিনি বলেন, ‘ওয়াগনারের সামরিক ইউনিটগুলো পূর্ব অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। বাখমুতকা নদীর পূর্বের সবকিছুই এখনও ওয়াগনারের নিয়ন্ত্রণে।’ যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জেলেনস্কির প্রশাসন।

সূত্র: সিএনএন, আল জাজিরা

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিস্ফোরণে মৃত্যুর দায় স্বীকার করলেন রাজউক পরিচালক
পরবর্তী পোস্ট
তেলের লরি ট্যাংকিতে চালকের সহকারীর লাশ

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting