দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বাঁকালে পাওনা টাকা চাওয়ায় হত্যার চেষ্টা

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২, ২০১৯
নভেম্বর ২, ২০১৯ ০ কমেন্ট 414 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার বাঁকালে সায়েদ হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে কোকাকোলার সাথে চেতনানাশক মিশিয়ে খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। সোমবার (২৮অক্টোবর) সন্ধ্যায় বাঁকালে ডিসি ইকো পার্ক সংলগ্ন রাস্তার ধারে এ ঘটনা ঘটে। সায়েদ হোসেন ভোমরা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে।
সূত্রে জানা যায়, আলিপুর গ্রামের আব্দুর রউফের ছেলে মারুফের কাছে পাওনা ৪০ হাজার টাকা চাইতে যায় সায়েদ হোসেন। এসময় মারুফসহ আরো অজ্ঞাত তিনজন বন্ধুকে নিয়ে কৌশলে ডিসি ইকো পার্কের রাস্তার পাশে নিয়ে যায়। এসময় মারুফ সায়েদ হোসেনকে বলে বন্ধু তুমি ঠান্ডা খাও আমি তোমার টাকার ব্যবস্থা করছি। সে কৌশলে পূর্বপরিকল্পিতভাবে কোকোকোলার সাথে চেতনানাশক খাইয়ে দেয় এবং তাকে বেধরক মারপিট করে এবং গলাটিপে শ^াসরোধ করার চেষ্টা করে। এসময় বায়েদ হোসেন অজ্ঞান হয়ে পড়লে মারুফসহ তার বন্ধুরা মৃত ভেবে তাকে ডিসি ইকো পার্কের পাশের ঘেরের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে সায়েদের জ্ঞান ফিরে আসে এবং তার স্ত্রীর কাছে ফোন করে মারুফ আমাকে কি খাইয়ে দিয়েছে এবং আমাকে মেরে মৃত ভেবে ফেলে রেখে গেছে আমি চলতে পারছিনা তোমরা আমাকে বাঁচাও। তখন পরিবারের অন্যান্যরা মিলে তাকে উদ্ধার করে প্রথমে সংগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। এসময় সায়েদের শারিরিক অবস্থার অবনতি দেখে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল হাসপাতাল এবং গাজী মেডিকেল হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সদর থানার এসআই মহসীন প্রাথমিক তথ্য নেন।
এব্যাপারে সায়েদ বলেন, দীর্ঘ ৪ বছর আগে শাঁখরা কোমরপুর ফুটবল মাঠে খেলা দেখার সময় মারুফের সাথে আমার পরিচয় হয়। পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজে একটা চাকুরি দেওয়ার নাম করে আমার কাছ থেকে ৪০ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু চাকুরি না দিতে পারায় আমার টাকা ফেরত দিবে বলে সময় নেয়। এভাবে দীর্ঘদিন কেটে যায়। সম্প্রতি শহরের নিউ মার্কেট মোড়ে মারুফের সাথে আমার দেখা হয়। আমি টাকা চাইলে সে বলে আগামী ২৮ অক্টোবর সন্ধ্যায় আলিপুর ফিলিং স্টেশনের সামনে গেলে আমার টাকা দিয়ে দেবে। তার কথা মতো আমি সেখানে যায় এবং মারুফসহ ৩জন মিলে কৌশলে আমাকে ডিসি ইকো পার্কের রাস্তায় নিয়ে যায় এবং ঠান্ডা খাওয়ার কথা বলে। আমি সরল মনে তাদের সাথে বসে কোকোকোলা খাই এবং অচেতন হয়ে পড়ি। তখন তারা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে চোখ বেধে গলা টিপে ধরে। পরে মৃত ভেবে আমার হাত বেঁধে ফেলে তারা পালিয়ে যায়। এব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সায়েদের পারিবারিক সূত্রে জানা যায়। এব্যাপারে ভূক্তভোগির পরিবার ও সচেতন মহল দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানিয়ে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
লাবসার নলকুড়া তরুণ সংঘের কমিটি গঠন
পরবর্তী পোস্ট
শ্যামনগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন : অ্যাড. রশিদ সভাপতি, কামরুজ্জামান সম্পাদক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting