দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ১:১২
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়শিক্ষা

বশেমুরবিপ্রবিতে দ্বিতীয় দিনেও অপেক্ষমাণ শিক্ষার্থীদের আমরণ অনশন

কর্তৃক SK Ferdous অক্টোবর ২৮, ২০২০
অক্টোবর ২৮, ২০২০ ০ কমেন্ট 343 ভিউস

অনলাইন ডেস্ক :

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দ্বিতীয় দিনের মতো ২০১৯-২০ শিক্ষাবর্ষের অপেক্ষামাণ তালিকায় ফাঁকা আসনে ভর্তির দাবিতে অনশন করছেন ভর্তি ইচ্ছুক কয়েকজন শিক্ষার্থী।

এর আগে গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করে ২০১৯-২০ সেশনে ভর্তি হতে না পারা কিছু শিক্ষার্থী।

বুধবার দ্বিতীয় দিনেও তারা সেখানেই অবস্থান করছেন। অনশন অবস্থায় কয়েকজন ভর্তিচ্ছুক শিক্ষার্থী পারিবারিক সমস্যার কারণে বাড়ি চলে গেছেন।

অনশনরত শিক্ষার্থী ‘এইচ’ ইউনিটে ৪৪৭ তম মো. হুমায়ুনুল ইসলাম ও ‘ই’ ইউনিটে ১৩০৬ তম মিলন আলী জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন ও অবস্থান কর্মসূচি থেকে সরবেন না। তারা জানান অনশনে তাদের শরীল দুর্বল হয়ে যাচ্ছে। মঙ্গলবার থেকে তারা কোনো খাবার ও পানি খাচ্ছেন না।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. এম এ সাত্তার বলেন, মেধাতালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি নেওয়ার পরেও তিনবার অপেক্ষামাণ তালিকা থেকে শিক্ষার্থীদের নেওয়া হয়েছে। তৃতীয়বার অপেক্ষামাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ডাকার পরেও কিছু সিট ফাঁকা ছিল। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও রুম সংকটসহ বিভিন্ন সমস্যা ছিল তাই ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় আর কোনো শিক্ষার্থী ডাকা হবে না।

তিনি বলেন, নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় আমাদের রুম ও শিক্ষক সংখ্যা কম। সে হিসেবে শিক্ষার্থী বেশি। এজন্য ইউজিসি আপত্তি জানিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব বলেন, রিজেন্ট বোর্ড ও ইউজিসির অনুমতি ছাড়া কিছু করতে পারবো না। তিনি বলেন, আমি নিয়মের বাইরে যেতে পারি না। তারা স্মারকলিপি দিলে আগামী মাসে রিজেন্ট বোর্ডের সভা বসলে বিষয়টি উত্থাপন করা হবে।

তিনি আরো বলেন, ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে, বছর শেষে তাদের তো ভর্তি নেওয়া যায় না।

উল্লেখ্য, বশেমুরবিপ্রবিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ২৭৫০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়ার কথা থাকলেও ৮ টি অনুষদ ও একটি ইনস্টিটিউটে মেধা তালিকা প্রকাশের পর ৩টি অপেক্ষামাণ তালিকা প্রকাশের পরও ৪৪৪ টি আসন ফাঁকা রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
লিভার সুস্থ রাখে যেসব খাবার
পরবর্তী পোস্ট
যুক্তরাষ্ট্রে প্রায় ৮ লাখ শিশু করোনায় আক্রান্ত

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

AIUB ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শ্যামনগরের সাইফ

জুলাই ১৯, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting