দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:২৮
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে...
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বঙ্গোপসাগরে ১০৫ কোটি টাকার প্রমোদতরী : রোমাঞ্চকর ভ্রমণ শুরু

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৭, ২০২১
জানুয়ারি ১৭, ২০২১ ০ কমেন্ট 432 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে টানা সাত ঘণ্টার রোমাঞ্চকর ভ্রমণ শুরু করল বিলাসবহুল প্রমোদতরী বে ওয়ান ক্রুজ। প্রথম যাত্রায় পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে প্রায় সাড়ে পাঁচ শ যাত্রী নিয়ে সেন্টমার্টিনে পৌঁছায় এটি। সেন্টমার্টিনে যাত্রীদের চার ঘণ্টার ভ্রমণ বিরতি দিয়ে চট্টগ্রামে ফিরে আসে। জাহাজটি মূল সেন্টমার্টিন দ্বীপের অদূরে নোঙরের পর সেখানে অপেক্ষমাণ ছোট জাহাজে যাত্রীদের মূল দ্বীপে নেওয়া হয়। বেসরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড বিলাসবহুল এ প্রমোদতরীটি বাণিজ্যিকভাবে পরিচালনা করছে। অত্যাধুনিক এ প্রমোদতরী বঙ্গোপসাগর ভ্রমণে নতুন মাত্রা যোগ করল। একসঙ্গে ২ হাজার যাত্রী নিয়ে জাহাজটির সপ্তাহে তিন দিন যাত্রা করার কথা। প্রমোদতরীটি সেন্টমার্টিনে এক দিন অবস্থান করবে যেন যাত্রীরা পুরো দ্বীপের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারেন। সে ক্ষেত্রে যাত্রীরা জাহাজেই রাতযাপন করবেন। জাহাজটির আবহাওয়া সতর্কসংকেত ৬ পর্যন্ত সহনশীল। পর্যাপ্ত লাইফ জ্যাকেট, তাৎক্ষণিক চিকিৎসাসেবা ও যাত্রী নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। মোট ৮০ জন ক্রু নিয়ে জাহাজটি যাত্রা করলেও ধীরে ধীরে এ সংখ্যা বাড়ানো হবে। প্রমোদতরীটির ক্যাপ্টেন আলমগীর বলেন, ‘জাহাজটিতে বিশেষ দুটি ফিন বা ডানা রয়েছে। মাছের পাখনার মতো এ ফিন দুটি জাহাজের ভারসাম্য রক্ষায় বাড়তি সাহায্য করে। দেশে আর কোনো প্রমোদতরীতে এমন অত্যাধুনিক সংযোজন নেই। জাহাজটিতে রয়েছে মোট ১১ হাজার ২০০ বিএইচপিসম্পন্ন মেইন প্রপালশন ইঞ্জিন। প্রতি ঘণ্টায় গড়ে ১৮
থেকে ২০ নটিক্যাল মাইল বেগে চলতে পারবে জাহাজটি।’ জাপানের কোবেই শহরের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজে তৈরি হয়েছে সাত তলাবিশিষ্ট এ ক্রুজ জাহাজ। প্রয়োজনীয় সংস্কার শেষে এটি যাত্রীসেবা শুরু করল। প্রমোদতরীটির দৈর্ঘ্য ৪০০ ফুট, প্রস্থ ৫৫ ফুট, প্রায় ১৮ ফুট ড্রাফট রয়েছে। এর গভীরতা ৫ দশমিক ৪ মিটার। রয়েছে বিলাসবহুল রয়েল স্যুট, প্রেসিডেন্ট স্যুট, ফার্স্ট ক্লাস কেবিন, বাংকার বেড কেবিন, টুইন বেড কেবিন, আরামদায়ক চেয়ারসহ বিভিন্ন ক্যাটাগরির আসন। সর্বনিম্ন ৩ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ভাড়ায় এ প্রমোদতরীতে ভ্রমণ করা যাবে। এ প্যাকেজের আওতায় জাহাজে রাতযাপন, সমুদ্র বিনোদনের সুযোগ আছে। একমুখী ভাড়া, রাতযাপনসহ খরচ আরও কম পড়বে। বিভিন্ন ফ্লোরে স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিনগুলো নজরে পড়বে। রয়েছে নিজস্ব ক্যাটারিং সার্ভিস ও ক্যান্টিন, রেস্টুরেন্ট। জাহাজটির সপ্তম তলায় রয়েছে খোলা আসন। এখানে কনসার্ট ও বিভিন্ন বিনোদন আয়োজন যাত্রীদের প্রত্যাশা পূরণ করেছে। সমুদ্রদর্শনের জন্য প্রমোদতরীর ছাদ সবুজ ঘাসের কার্পেটে মুড়িয়ে দেওয়া হয়েছে। সমুদ্রে সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য এখান থেকে দেখা যায়। কর্ণফুলী শিপ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদ বলেন, ‘চট্টগ্রাম থেকে এ ধরনের যাত্রীবাহী প্রমোদতরী এটিই দেশে প্রথম। প্রায় ১০৫ কোটি টাকা এ প্রমোদতরীর জন্য বিনিয়োগ করা হয়েছে। যারা নাগরিক ক্লান্তি দূর করতে চান তাদের সমুদ্রদর্শন ও সেন্টমার্টিনের রূপ উপভোগের আয়োজন করতে পেরে আমি খুশি। যাত্রীদের সর্বোচ্চ সেবা ও ভ্রমণ নিরাপত্তা প্রদান আমাদের লক্ষ্য। এখনো কিছু ক্ষেত্রে উন্নয়নের সুযোগ রয়েছে, সেসব নিয়ে আমরা কাজ করছি। ভ্রমণপ্রিয়দের বলব আপনারা আসুন, বিলাসবহুল এ জাহাজে সমুদ্রদর্শনের প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন সেটাই প্রত্যাশা করি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কাবার গিলাফে লাগছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া
পরবর্তী পোস্ট
৯৯৯ এ ফোন: নতুন বউ নিয়ে বাড়ি ফেরা হল না বরের

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting