দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:২৮
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়তথ্য ও প্রযুক্তিসারাদেশ

প্রাথমিকেরও পাঠদান হবে টেলিভিশনে

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১, ২০২০
এপ্রিল ১, ২০২০ ০ কমেন্ট 440 ভিউস

অনলাইন ডেস্ক :

প্রাথমিক স্তরের পাঠদান টেলিভিশনে প্রচারের লক্ষ্যে ভিজ্যুয়াল তৈরি করা হচ্ছে। সংসদ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন এবং অনলাইন পোর্টালে এই ভিজ্যুয়াল ক্লাস সম্প্রচার করার লক্ষ্যে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ২৯ মার্চ থেকে মাধ্যমিক স্তরের বিভিন্ন বিষয়ের ক্লাস সংসদ টেলিভিশনে সম্প্রচার শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও শিগগিরই প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার শুরু করবে।

এ মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন গতকাল মঙ্গলবার আমাদের সময়কে বলেন, প্রাথমিক স্তরের শিশুদের ক্লাসের পাঠদান একটু ভিন্ন হবে। শিশুরা যেন সহজে আয়ত্ত করতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি, শিগগিরই ক্লাস সম্প্রচার শুরু করব। তিনি আরও বলেন, সংসদ টেলিভিশনে এ ক্লাস সম্প্রচারের বিষয়ে আলোচনা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রচার করব। আমরা দৈনিক চার ঘণ্টা সময় চেয়েছি। গত রবিবার থেকে সংসদ টেলিভিশনে প্রচারিত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দশম শ্রেণি) ক্লাস শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর ধারাবাহিকতায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ক্লাস পরিচালনার দাবি ওঠে অভিভাবক মহল থেকে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, আমরা দক্ষ শিক্ষকদের দিয়ে ভিজ্যুয়াল পাঠদান তৈরি করছি। এগুলো শিশুদের উপযোগী করে এডিট করা হচ্ছে। এডিট শেষ হলে রুটিন প্রকাশ করা হবে। আশা করছি, শিগগিরই টেলিভিশনে সম্প্রচার শুরু করতে পারব।

তিনি বলেন, সংসদ টেলিভিশনে মাধ্যমিকের ক্লাস সম্প্রচার করা হচ্ছে। আমরা তাদের সঙ্গে সমন্বয় করে সম্প্রচারে যেতে পারি। আমাদের লক্ষ্য আছে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের। এটি নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। আমরা দীর্ঘমেয়াদি চিন্তা করছি। এসব ভিজ্যুয়াল ক্লাসের ভিডিও একটি অনলাইন পোর্টালে সংরক্ষণ করা হবে। ইউটিউবেও সংরক্ষণ করা হবে। যেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা যে কোনো সময় তা দেখতে পারেন।

ক্লাসগুলো দেখে শিক্ষার্থীদের বাড়ির কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, স্কুল খোলার পর তা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিতে হবে। বাড়ির কাজের ওপর প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা পেছানো হতে পারে। ১৫ থেকে ২৪ এপ্রিলের মধ্যে এ পরীক্ষা হওয়ার কথা। মো. ফসিউল্লাহ বলেন, প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করা হতে পারে। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাচ্ছে না, পরীক্ষা নেওয়ার কথা তো চিন্তাই করা যায় না। করোনা ভাইরাসের সংক্রমণ না কমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়তে পারে বলেও জানা গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১২ কারখানায় উৎপাদন হচ্ছে রপ্তানি হবে পিপিই
পরবর্তী পোস্ট
পরিচয় গোপন করে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা

রিলেটেড পোস্ট

র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুর্নগঠন করা...

মে ১৯, ২০২৬

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting