দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

পৌরসভার প্রাণসায়ের ব্যবসায়ী সমিতির উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৬, ২০১৯
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ০ কমেন্ট 318 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার প্রাণসায়ের ব্যবসায়ী সমিতির উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ০৭টায় শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের যমুনা হলে সাতক্ষীরা পৌরসভার প্রাণসায়ের ব্যবসায়ী সমিতির আহবায়ক গৌর দত্ত’র সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। আমি ছাত্রলীগের রাজনীতি করার সময় থেকে সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। দেশ ও জনগণের কল্যাণে কাজ করা প্রতিটি জনপ্রতিনিধির মূল লক্ষ্য। জনগণের ক্ষতি করে ও পথে বসিয়ে কোন কিছু টিকতে পারেনা। ক্লিন সাতক্ষীরা গ্রীণ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে সরকারি যে পদক্ষেপ আমরা নিয়েছি। কোন অবৈধ স্থাপনা থাকবেনা। তার অর্থ এই নয় পৌরসভার লীজকৃত দোকানপাট ভেঙ্গে দেওয়া হবে। ব্যবসায়ীদের কথাও ভাবতে হবে। সব কিছু আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দীন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌরসভার প্রাণসায়ের ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো. জাকির হোসেন লস্কর শেলী, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন, সাবেক সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম প্রমুখ।

এসময় ব্যবসায়ীরা বলেন, আমাদের দোকান খালের জায়গায় নেই। আমরা চার শতাধিক ব্যবসায়ী তিন পুরুষের বেশি সময় ধরে সাবেক জমিদার প্রাণনাথ বাবুর দান করা সাতক্ষীরা পৌরসভার রেকর্ডীয় সম্পত্তি লীজ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। যার মাধ্যমে প্রতক্ষ ও পরোক্ষভাবে প্রায় চল্লিশ হাজার মানুষের জীবন জীবিকা নির্বাহ করে। আমরা চার শতাধিক ব্যবসায়ী আমাদের নার্য্য দাবীর কথা সাতক্ষীরাবাসী দলমত জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে তুলে ধরার জন্য এই উন্মুক্ত আলোচনা। সাতক্ষীরা নিউ মার্কেট ১১তলা ভবন তৈরীর লক্ষ্যে ভাঙ্গা হয়েছিল। যা এক বছর অতিবাহিত হলেও নিউ মার্কেট তৈরীর কাজ আজো শুরু হয়নি। ব্যবসায়ীরা আজ ব্যাংক ডিফোল্ডার হয়ে বেকার হয়ে পথে পথে ঘুরছে। ক্লিন সাতক্ষীরা গ্রীণ সাতক্ষীরার নামে আমাদের দোকান ভেঙ্গে ফেললে সাতক্ষীরায় আরো অনেক মানুষ পথে বসবে এবং বেকার হয়ে পড়বে। জননেত্রী শেখ হাসিনা জনগণের বাড়ি ঘর ভেঙ্গে কোন ক্ষতি হোক এমন কাজ করতে নিষেধ করেছেন। আমাদের পূণর্বাসন না করে দোকান ভাঙ্গলে আমরা আন্দোলনে নামবো।’ উন্মুক্ত আলোচনা সভায় ব্যবসায়ীদের চোখের পানিতে কান্নাজড়িত কণ্ঠে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। এ সময় তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের যমুনা হল স্তব্ধ হয়ে যায়। সাতক্ষীরা পৌরসভার প্রাণসায়ের ব্যবসায়ী সমিতির অন্তভূক্ত দোকান মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পৌরসভার প্রাণসায়ের ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো. জাকির হোসেন লস্কর শেলী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রোটারিয়ানদের সাথে জেলা প্রশাসকের “ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা” গঠনে মতবিনিময়
পরবর্তী পোস্ট
এমপি রবিকে জড়িয়ে উদ্দেশ্যেমূলকভাবে সংবাদ প্রকাশ করায় প্রতিবাদ ও নিন্দার ঝড়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting