দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৩০
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

পুরো মন্ত্রীসভা নিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩, ২০২০
জুলাই ৩, ২০২০ ০ কমেন্ট 451 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক: পুরো মন্ত্রীসভা নিয়ে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সকল সদস্য পদত্যাগপত্র জমা  দিলে তা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন গ্রহণ করেন। এলিসি প্যালেসের সংক্ষিপ্ত বিবৃতিতে মন্ত্রিসভার পদত্যাগের কারণ জানানো হয়নি। তবে প্রেসিডেন্ট ম্যাক্রোন তার ৫ বছর শাসনের শেষ দুই বছরে সবকিছু ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরই মন্ত্রিসভার পুনর্বিন্যাসের বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়। আর সেই গুঞ্জনের মধ্যেই প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা পদত্যাগ করলেন। জ্যাঁ ক্যাসটেক্সকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোন ।প্রেসিডেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বর্তমান সরকার দৈনন্দিন কাজ চালিয়ে যাবে।

দেশটির সংবিধান অনুযায়ী, ফ্রান্সে নতুন সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীকে পদত্যাগপত্র জমা দিতে হয়। এরপর নতুন মন্ত্রিসভা গঠনের কাজ সম্পন্ন করা হয়।

এ দিকে করোনার প্রাদুর্ভাবের পর একটি নতুন পর্ব শুরু করার এবং তার পাঁচ বছরের মেয়াদে তার সরকারকে একটি নতুন ম্যান্ডেট দেয়ার লক্ষ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন পরিবর্তন আনছেন। ২০২২ সালে শেষ হচ্ছে তার সরকারের মেয়াদ । মাত্র শেষ হওয়া ফ্রান্সের মিউনিসিপ্যাল নির্বাচনে হাভ্-র নামক একটি পৌরসভাতে এডওয়ার্ড ফিলিপ মেয়র নির্বাচিত হয়েছেন। চলতি বছরের শুরু থেকে প্রধানমন্ত্রী ফিলিপ পদত্যাগের বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। করোনা মহামারি শুরু হওয়ার পর সে আশঙ্কা বেড়ে যায়। বিশেষত প্রেসিডেন্ট ম্যাক্রোন এবং ফিলিপের মধ্যে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে ফ্রান্সের মূলধারার গণমাধ্যমে আলোচনা হচ্ছিল প্রায় দিনই।

লকডাউন শেষে মন্ত্রিসভা রদবদলের আলোচনা শুরু হয়। যেকোনো মুহূর্তে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারেন, তা বলা হচ্ছিল ফ্রান্সের মূলধারা রাজনীতিতে। অবশেষ শুক্রবার সকালে তিনি পদত্যাগ করলেন। ফরাসী পত্রিকা লু-পারিজিয়ার তথ্য মতে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন ও প্রধানমন্ত্রী এ্যডওয়ার্ড ফিলিপ এলিজি প্রাসাদে সাক্ষাতে মিলিত হন। ওই বৈঠকেই পদত্যাগের সিদ্ধান্ত হয় এবং শুক্রবার সকালে পদত্যাগের ঘোষণা আসে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কবিতা “করোনা সন্দেহে”
পরবর্তী পোস্ট
চ্যালেঞ্জ ছোড়ার খেলায় মেতেছেন জাতীয় দলের দুই অলরাউন্ডার

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting