দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

পিতা হত্যার বিচার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে ছেলের সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৮, ২০২১
আগস্ট ২৮, ২০২১ ০ কমেন্ট 428 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় হত্যা মামলার আসামীরা বাদি ও তার পরিবারের সদস্যদের হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পিতা হত্যার বিচার দাবি করে এই অভিযোগ করেন  সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ আবদুর রহমান রাজু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পিতা রফিকুল ইসলাম সহ পরিবারের সদস্যদের নিয়ে মাটিকুমড়া গ্রামে আমরা শান্তিতে বসবাস করে আসছিলাম। কিন্তু প্রতিবেশী মৃত ইমান আলী সরদারের ছেলে প্রতিহিংসাপরায়ণ ও পরসম্পদলোভী বাসারত হোসেন (৩৮) ও তার স্ত্রী বাসিরুন্নাহার ওরফে তারা (৩০) দীর্ঘদিন ধরে আমার বাবা ও মায়ের সাথে গোলোযোগ ও নানারকম হয়রানি করে আসছিলেন। তারা দীর্ঘদিন আমাদের বাড়ির সামনের রাস্তায় ময়লা আবর্জনা, গরুর গোবর, রান্নার ময়লাও  ছাইসহ নানারকম ময়লা ফেলে রাখত। এই বিষয়ে তাদরেকে বললে তারা আমার বাবার সাথে ঝগড়া করতো। ফলে ওই ময়লা আবর্জনা আমার পিতা নিয়মিত নিজ হাতে পরিস্কার করতেন। একপর্যায় ২০২১ সালের ৪ মে সকাল ৮টার দিকে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে আমার বাবার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসী বাসারত হোসেন ও তার স্ত্রী বাসিরুন্নাহার বাবাকে এলোপাতাড়ি চড়, থাপ্পড়, লাথি ও কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়ে। আমরা মা সহ আমরা বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে তারা আমার বাবাকে মাটিতে ফেলে বুকে সজোরে আঘাত করে। এসময় আমার পিতা উঠে দাড়ানোর চেষ্ঠা করলে বাসারত ও বাসিরুন্নাহার বুকে লাথি মেরে পাশের পুকুরে ফেলে দেয়। পরে ওই পুকুরের মধ্যে গিয়ে বাসিরুন্নাহার আমার পিতার দুই হাত চেপে ধরে এবং বাসারত তার বুকে সজরো লাথি মারলে আমার পিতা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আমরা ওইদিন দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করি।

আবদুর রহমান রাজু অভিযোগ করে বলেন, আমার পিতার হত্যাকান্ডের ঘটনাটি প্রায় চার মাস অতিবাহিত হতে চলেছে। আসামীরা মামলা তুলে নিতে প্রকাশে আমাদেরেকে হুমকি ধামকি দিচ্ছে। কিন্তু পুলিশের তেমন কোন তৎপতরতা আমাদের চোখে পড়ছে না। ফলে আমরা আশংকা করছি যে, মামলা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আসামীদের কাছ থেকে অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণ করে পিতার হত্যার ন্যায় বিচার থেকে আমাদের বঞ্চিত করতে পারেন।

তিনি আরো বলেন, পিতাকে হারিয়ে আমরা এতিম ও অসহায় হয়ে পড়েছি। অন্যদিকে মামলার ১নং আসামি বাসারতের শশুর এবং ভাইরা আমাদের পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি-ধামকি দিচ্ছে। পিতার হত্যাকারীদের নানামুখি হুমকির মুখে পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি পিতা হত্যার ন্যায় বিচার প্রার্থনা করে অসহায় পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার ও পুলিশ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা  করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১৫ আগস্ট ও ২১ আগস্ট নিহতদের স্মরনে সাতক্ষীরায় শোকসভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
মূর্তি চুরির অভিযোগে নারী আটক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting