দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

পারুলিয়ায় লক্ষ টাকা ফুটবলের ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৩, ২০২২
ডিসেম্বর ৩, ২০২২ ০ কমেন্ট 586 ভিউস

ওমর ফারুক মুকুল/লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে:

মাসব্যাপী জাঁকজমকপ‚র্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো পারুলিয়া লক্ষ টাকা ইউনিয়ন পরিষদ কাপ ফুটবল টুর্নামেন্ট। আনন্দঘন পরিবেশে হাজার হাজার ক্রীড়ামোদি দর্শকদের স্বতষ্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে আকর্ষণীয় ফাইনাল খেলা। জয় লাভের জন্য ফাইনালে একে অপরের প্রতিদ্ব›দ্বী হিসেবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অংশগ্রহণ করেন মাহমুদপুর শেখ রাসেল ক্রীড়া চক্র এবং কালিগঞ্জ কদমতলার পিডিকে মিতালী সংঘের খেলোয়াড়রা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলাটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
প্রধান অতিথি এসময় মাদককে না বলে খেলাধুলার প্রতি যুবকদের আকৃষ্ট হওয়ার আহবান জানিয়ে বলেন, খেলাধুলা একদিকে শরীর গঠন আর অন্যদিকে দেশকে পরিচিত করতে সহায়তা করে। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সকল সেক্টরের উন্নয়নের পাশাপাশি খেলাধুলার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে।
শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত লক্ষাধিক টাকা ইউনিয়ন পরিষদ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সার্বিক ব্যবস্থাাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.হ.ম তারেক উদ্দীন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, তারালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, পারুলিয়া ইউপি সদস্য যথাক্রমে ফরহাদ হোসেন হিরা, অসীম কুমার ঘোষ, গোলাম ফারুক, রবিউল ইসলাম, আব্দুর রকিব, নবাব আলী, নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব হুমায়‚ন কবির হীম, পারুলিয়া যুবক সমিতির জয়েন্ট সেক্রেটারি নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জাঁকজমকপূর্ণ এ খেলাটির নির্ধারিত সময়ের মধ্যে পিডিকে মিতালী সংঘকে ১-০ গোলে পরাজিত করে মাহমুদপুর রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড়রা জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন প্রাইজ ৭০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সখিপুরে ১৬ দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
দেবহাটায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting