দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:২২
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

পাইকগাছায় অবৈধ ৬ ইটভাটায় যৌথ অভিযান, সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১, ২০২৩
জানুয়ারি ১, ২০২৩ ০ কমেন্ট 594 ভিউস

পাইকগাছা প্রতিবেদক: জেলা পরিবেশ অধিদপ্তর ও খুলনা বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে পাইকগাছার অবৈধ ৬ ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার দিনব্যাপী পাইকগাছা উপজেলার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ আসিফুর রহমান।
ইটভাটা লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র, ইট পোড়ানো লাইসেন্স অনুমোদন ব্যতীত মাটির ব্যবহার ইটভাটা প্রস্তুত, ভাটা স্থাপন , নিয়ন্ত্রণ আইন ২০১৩ ( সংশোধন -২০১৯) এর সংশ্লিষ্ট ধারা লংঘনের অপরাধে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাওয়ালী ফতেপুরের আল্লাহর দান ব্রিকস, সামিলা ব্রিকস, গড়েরডাঙ্গা বিবিএম ব্রিকস, কালিদাসপুর এএস এম ব্রিকস ও গদাইপুরের পুরাইকাটির ফাইভ স্টার (এনএসবি) ব্রিকসের প্রত্যেক কে ১লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা এবং কানুয়ারডাঙ্গা সরদার (এম এসবি)ব্রিকস কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই সময় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, জেলা পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান, আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবুল কালাম মোড়ল, পাইকগাছা থানার এসআই সুভাষ রায়, সাদ্দাম হোসেন, এএসআই মোস্তাক আহমেদ, হুমায়ন, নাজমুল। অভিযানে পার্শ্ববর্তী উপজেলা আশাশুনি ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় নেওয়া হয়।
এ বিষয়ে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আসিফুর রহমান বলেন, ইটভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৪ ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে। কিন্তু জরিমানা করা ইটভাটাগুলোর পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স হালনাগাদ নেই। ফলে আজ আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়টি ভাটায় অভিযান পরিচালনা করেছি। এ সময় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছি। তিনি আরও বলেন, ‘ইটভাটা পরিচালনা না করা এবং ইট তৈরিতে অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া মমতাজ আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ে সাইকেল ও বই বিতরণ
পরবর্তী পোস্ট
কলারোয়ায় পাঠ্যপুস্তক উৎসব উদযাপন

রিলেটেড পোস্ট

অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবি: সংহতি জানালেন...

অক্টোবর ১৫, ২০২৬

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ আ’লীগ নেতাসহ গ্রেফতার...

অক্টোবর ১০, ২০২৬

পাইকগাছা প্রেসক্লাবের বর্ধিত সভা

অক্টোবর ১০, ২০২৬

পাইকগাছায় আলোচনা সভা, পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা

অক্টোবর ৯, ২০২৬

লবণাক্ততার বাধা পেরিয়ে পাইকগাছায় মাল্টা চাষে সাবেক ব্যাংকারের...

অক্টোবর ৮, ২০২৬

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...

অক্টোবর ৬, ২০২৬

পাইকগাছায় ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

অক্টোবর ৬, ২০২৬

পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...

অক্টোবর ৫, ২০২৬

পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...

অক্টোবর ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting