দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:২৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতি

পদ হারানোর কারণ জানেন না রাঙ্গা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৬, ২০২০
জুলাই ২৬, ২০২০ ০ কমেন্ট 367 ভিউস
জাতীয় ডেস্ক: পদ থেকে কেন সরিয়ে দেওয়া হয়েছে তার কারণ জানেন না বলে জানিয়েছেন জাতীয় পার্টির সদ্য পদ হারানো মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, আমাকে কেন সরিয়ে দেওয়া হয়েছে তা জানি না। তবে এ বিষয়ে পার্টির ‘চিফ প্যাট্রন’রওশন এরশাদের সঙ্গে একটু আগে কথা বলেছি। তিনি বলেছেন ওয়েট অ্যান্ড সি। সব ঠিক হয়ে যাবে।
রবিবার (২৬ জুলাই) মহাসচিব পদ হারানোর পর এক প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন রাঙ্গা। এর আগে আজ এক বিবৃতিতে জাপার মহাসচিব পদ থেকে রাঙ্গাকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে নিয়োগ দেন জাপার চেয়ারম্যান জিএম কাদের।

রাঙ্গা বলেন, রওশন এরশাদ আমাকে বলেছেন, তিনি নিজেই খুব অসুস্থ। এই মাত্র সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থেকে এসেছেন। বিষয়টি তিনি দেখবেন।

তাকে মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় সারাদেশের নেতাকর্মীরা প্রচণ্ডভাবে ক্ষিপ্ত উল্লেখ করে রাঙ্গা বলেন, সকাল থেকে কম হলেও হাজারখানেক ফোন আমার কাছে এসেছে। তারা  বিক্ষুব্ধ। তবে চেয়ারম্যান যা ভালো মনে করেছেন, তাই করেছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই।

জাতীয় পার্টির নেতাকর্মীরা ‘বিকলাঙ্গ’ কাউকে দলের মহাসচিব হিসেবে মেনে নিতে চায় না বলে দাবি করে রাঙ্গা বলেন, তবে একটা বিকলাঙ্গ, ডিজেবল (নিষ্ক্রিয়) মহাসচিব, এটা কেউ মেনে নিতে চায় না।

রাঙ্গা আরও বলেন, আমাদের দলে (জাতীয় পার্টি) চেয়ারম্যানকে সর্বময় ক্ষমতা দেওয়া আছে। দলের ২০ ধারা মোতাবেক চেয়ারম্যান যা ইচ্ছে তাই করতে পারেন। আমার ক্ষেত্রেও চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাই করেছেন। বিভিন্ন মিডিয়ায় আমাকে সরিয়ে দেওয়ার একটা চিঠি দেখেছি। এর আগেও এরকম করা হতো। বাবলু ভাইও একসময় মহাসচিব ছিলেন, মন্ত্রী ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদ যখন খুশি তখন বাদ দিয়েছেন। আবার যখন খুশি তখন নিয়োগ দিয়েছেন। আমাদের দলটাই এরকমই।

নিজেকে জাতীয় পার্টির কাউন্সিলের মাধ্যমে একমাত্র নির্বাচিত মহাসচিব বলে উল্লেখ করে রাঙ্গা বলেন, আমি কাউন্সিলে নির্বাচিত মহাসচিব। আমাকে বাদ দিতে হলে তো কাউন্সিল হওয়া লাগে, অথবা একটা শোকজ নোটিশও দিতে পারতো। কিন্তু কিছুই করা হয়নি। আমি কর্মীদের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছি, কেউ এরশাদ সাহেব সম্পর্কে বাজে মন্তব্য করলে ছাড় দেইনি। সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি। এসব কারণে কাউন্সিলে নেতাকর্মীরা আমাকে সমর্থন দিয়ে মহাসচিব নির্বাচিত করেছে। আমার বিপক্ষে কোনও প্রার্থীও ছিল না।

তিনি আরও বলেন, গত বছরের ২৮ ডিসেম্বর দলের নবম কাউন্সিলে আগে দলের মধ্যে দুটি গ্রুপ ছিল। রওশন এরশাদ-পন্থী ও জিএম কাদের-পন্থী। এই দুই গ্রুপই আমাকে মহাসচিব নির্বাচিত করেছিল। এখন হঠাৎ করে কেন আমাকে বাদ দেওয়া হলো, তা ঠিক বুঝলাম না। জিএম কাদেরের সঙ্গে কথা না বলা পর্যন্ত বাদ দেওয়ার কারণ জানা যাচ্ছে না। তবে চেয়ারম্যান যদি মনে করেন এটাই ভালো হয়েছে, আমি বলবো ভালো। দল যে পরিচালনা করুক, ভালো মতো করতে পারলেই হলো। তবে জিয়াউদ্দিনকে বাবলুকে এক সময় এরশাদ মহাসচিবের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তিনি ভালোভাবে দল পরিচালনা করতে পারেনি, তাকে দল থেকে বহিষ্কারও করেছিলেন এরশাদ।

 মহাসচিব পদ হারানো নিয়ে আক্ষেপ করে রাঙ্গা বলেন, দুঃখ হয় একটা জায়গায়, এই দলে কেউ কিছু করতে চায় না। কারণ দলে চেয়ারম্যানকে এত বেশি অধিকার দেওয়া থাকে যে, মনে হয় দলটা তার তৈরি করা দল। একইভাবে দলের গঠনতন্ত্রটা তৈরি করা আছে। যেটা এরশাদ তৈরি করেছিলেন। তিনি নিজে দল তৈরি করেছেন, নিজেই খরচ করেছেন সেটা ঠিক আছে। কিন্তু সেটা সবার (সব চেয়ারম্যান) জন্য প্রযোজ্য নয়। তাহলে আর কাউন্সিল করার দরকার কী ছিল।  তিনি (জিএম কাদের) তার পছন্দের মত লোককে পদে বসিয়ে দিলে তো হতো। যদিও হয়েছেও তাই।

রাঙ্গা আরও বলেন, আমি কাউকে দলে পদ দেইনি। চেয়ারম্যানই (জিএম কাদের) সবাইকে পদ দিয়েছে। কে প্রেসিডিয়াম সদস্য হবে, কেউ কো-চেয়ারম্যান হবে, সবই তিনি ঠিক করেছেন। ২শ জনের জায়গায় ৬শ সদস্য করা হয়েছে। দুই-চার জন সব সময় চেয়ারম্যানকে পরামর্শ দেয়। তারা সব সময় দলের এগিয়ে যাওয়ায় বাধা সৃষ্টি করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চট্টগ্রামে করোনা চিকিৎসার উন্নতি, জলাবদ্ধতা নিরসন ও কালুরঘাটে নতুন সেতু জরুরীভাবে নির্মাণ করতে হবে
পরবর্তী পোস্ট
বাংলাদেশ এগিয়ে যাবেই: ওবায়দুল কাদের

রিলেটেড পোস্ট

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

গাজী নজরু‌লের সংসদ সদস্য পদ বা‌তি‌লের জন্য স্পিকার...

জুলাই ২৩, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...

জুলাই ২১, ২০২৬

AIUB ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শ্যামনগরের সাইফ

জুলাই ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting