দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৮
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

নৌকায় সেলফি তুলতে গিয়ে যমুনায় নিখোঁজ শিক্ষার্থী

কর্তৃক kobirubel.satnadee জুন ২৪, ২০২৩
জুন ২৪, ২০২৩ ০ কমেন্ট 454 ভিউস

জাতীয় ডেস্ক:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনায় নৌকায় সেলফি তুলতে গিয়ে মো. আপন (১৬) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা করছে। শনিবার বিকেলে উপজেলার বাহাদুরাবাদ নৌকাঘাটের ফুটানিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আপন দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী এলাকার মহিউদ্দিন হিরুর ছেলে। সে জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিল। রাত সাড়ে নয়টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আপন জামালপুর জিলা স্কুলে পড়াশোনা করে। সে জামালপুর শহরেই থাকে। ঈদের ছুটিতে গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে আসে। শনিবার বিকেলে দুই বন্ধুর সঙ্গে সে যমুনা নদীর পানি দেখতে বাহাদুরাবাদ নৌকাঘাটে যায়। এ সময় সেখানে থাকা একটি নৌকায় ওঠে তারা তিনজন। নৌকার এক কিনারায় দাঁড়িয়ে আপন সেলফি তোলার সময় হঠাৎ পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান শুরু করে। রাত সাড়ে নয়টা পর্যন্ত অভিযান চলছিল।

আপনের বাবা মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে ঈদের ছুটিতে বাড়িতে আসছে। বিকেলে তার দুই বন্ধুর সঙ্গে নদীর পানি দেখতে গিয়েছিল। সেখানে সেলফি তুলতে গিয়ে নাকি নদীতে পড়ে ডুবে যায়। এখনো আমার সন্তানের খোঁজ পাওয়া যায়নি।’

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ যায়। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খালেদা জিয়াকে চীনা দূতাবাসের উপহার
পরবর্তী পোস্ট
ওয়াগনারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুতিনের

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting