দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪১
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতি

নির্বাচন ঘিরে কোন দিকে যাচ্ছে রাজনীতি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৭, ২০২৩
সেপ্টেম্বর ৭, ২০২৩ ০ কমেন্ট 665 ভিউস

জাতীয় ডেস্ক: সংবিধান মেনে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন করার পক্ষে নিজেদের অবস্থান অটুট রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বিএনপিসহ ৩৬টি সমমনা রাজনৈতিক দল। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েই থেমে নেই তারা। দলীয় সরকারের অধীনে নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। সরকারের পদত্যাগের একদফা দাবিতে তারা ইতোমধ্যে রাজপথের আন্দোলন জোরদার করেছে।
রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখি অবস্থানের মধ্যেই ইতিমধ্যেই নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে কমিশন। নির্দিষ্ট দিনক্ষণ না জানালেও আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা। শনিবার (২ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান এ কথা জানান।
তিনি বলেন, বলা যায় ২০২৪ সালের গোড়ার দিকে, জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমরা এখনো ভোটগ্রহণের কোনো তারিখ ঠিক করিনি। আজকের প্রশিক্ষণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেল। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- ইসির এই বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিসের নির্বাচন? কার নির্বাচন? যে ভোটাধিকারের জন্য মানুষ সংগ্রাম করছে তা পুনরুদ্ধার না করা পর্যন্ত এ দেশে কোনো নির্বাচন হবে না। হতে দেয়া হবে না। নির্বাচনের তফসিল ঘোষণা করলেই নির্বাচন হয়ে যাবে? এত সহজ নয়। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের লক্ষ লক্ষ মানুষ তার অধিকারের জন্য রাস্তায় নেমেছে। ভোটাধিকার, গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য। দেশের প্রতিটি অঞ্চলে লক্ষ মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা দিচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নির্দিষ্ট কোনো দলের জন্য অনুষ্ঠিত হয় না বা কোনো দলের জন্য থেমে থাকে না। সাংবিধানিক বিধান অনুযায়ী জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি তাদের ভুয়া ভোটার ব্যাংক নষ্ট হওয়ায় এবং পিছনের দরজা দিয়ে ক্ষমতাদখলের সুযোগ না থাকায় নির্বাচনে অংশগ্রহণে ভয় পায়। বিএনপি গণতন্ত্র, নির্বাচন ও জাতীয় অগ্রগতিকে ধারণ করে না, উল্টো গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করতে ষড়যন্ত্রকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের দাবি তুলছে। নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক বিদেশি কূটনীতিকরা দেশে আসছেন। সরকারি দল, বিরোধী দল ও সুশিল সমাজের সঙ্গে বৈঠক করছেন। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করছেন তারা।
জাতীয় নির্বাচন নিয়ে বরাবরের মতই বিপরীতমুখি অবস্থান করছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল। ধারণা করা হচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করতে ধারাবাহিক আন্দলন কর্মসূচিতে যাবে বিরোধী দলগুলো। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কঠোর আন্দোলনের দিকে যাবে তারা। আলোচনার মাধ্যমে কোনো সমঝোতা না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে সর্বোচ্চ চেষ্টা চালাবে। আর সরকারি দলও আগের মতাই তাদের অবস্থান রাজপথে ধরে রাখতে সবোর্চ্চ চেষ্টা চালাবে। এই বিপরিতমুখী পরিস্থিতি অব্যাহত থাকলে সামনের রাজনীতি আরও সংঘাতময় হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক সচেতন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ৫৮২ বিশিষ্ট নাগরিকের আহ্বান
পরবর্তী পোস্ট
মমতাজের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি

রিলেটেড পোস্ট

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting