দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৫
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

নলতায় ফ্রি সুন্নতে খাতনা ক্যাম্প

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৭, ২০২২
ডিসেম্বর ১৭, ২০২২ ০ কমেন্ট 358 ভিউস

তরিকুল ইসলাম, নলতা (কালিগঞ্জ) থেকে : ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক,মুসলিম রেঁনেসার অগ্রদূত, সুফি-সাধক, সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিসেম্বর মাস ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের ৩য় পর্ব সুন্নতে খাতনা ক্যাম্প সম্পন্ন হয়েছে।
বিভিন্ন এলাকা হতে পূর্বে রেজিস্ট্রেশনকৃত ২২০ জন ছোট বাচ্চা সহ শনিবার (১৭ ডিসেম্বর ) সকাল ১০ টা হতে মিশনের আস্তানা ভবনে উপস্থিত ১৭৯ জন বাচ্চাদের ফ্রি সুন্নতে খাতনা (মোসলমানী) প্রদানের পাশাপাশি মিশনের পক্ষ থেকে প্রত্যেককে লুঙ্গি,গেঞ্জি ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।
উক্ত সুন্নতে খাতনা (মোসলমানী) ক্যাম্প পরিচালনা করেন মিশনের কর্মকর্তা এবং নলতা আহ্ছানিয়া চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আলহাজ্জ ডা: আকছেদুর রহমান এর নেতৃত্বে একঝাঁক চিকিৎসক। এদিন বাদ ফজর হতে পাক রওজা শরীফে কোরআন খতম, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ রংপুরী।
২৪ ডিসেম্বর শনিবার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি হার্ট বা হৃদরোগের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানা গেছে।
এর আগে গত ৩ ও ৪ ডিসেম্বর শনিবার ও রবিবার দুই দিন ব্যাপী বি এন এস বি চক্ষু হাসপাতাল ও সাইট সেভার্স,খুলনা এর সহযোগিতায় নলতার চক্ষু ক্যাম্পে প্রায় ১৪ শত চক্ষু রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে ৩৪৪ জন ছানি পড়া রোগীকে মাত্র ৬শত টাকার বিনিময়ে লেন্স সংযোজনের জন্য বাছাই করা হয় এবং ১০ ডিসেম্বর শনিবার সকাল থেকে ফ্রি মেডিসিন, নাক-কান-গলা, গাইনী ও শিশু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
পীর কেবলার ১৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে উল্লেখিত অবশিষ্ট নির্ধারিত দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে সংশ্লিষ্টদের উপস্থিত হয়ে চিকিৎসা সেবা গ্রহণের জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: এনামুল হক বিশেষভাবে আহবান জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
পরবর্তী পোস্ট
মুন্সীগঞ্জে ২ ওয়ার্ডের যুবলীগের কমটি গঠন

রিলেটেড পোস্ট

কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

নলতায় সভা অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬

কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

জুন ৭, ২০২৬

কালিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

জুন ৩, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting