দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:০৩
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ধুলিহর ইউনিয়ন আ.লীগ নেতা দিনেশের বিরুদ্ধে দালালীসহ নানা অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৯, ২০২২
অক্টোবর ২৯, ২০২২ ০ কমেন্ট 433 ভিউস

আব্দুল্লাহ আল মাহফুজ: অভিযোগের পাহাড় সাতক্ষীরা সদরের ৮নং ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পল্লী চিকিৎসক দিনেশ দত্তের নামে। জমি দখল, জমির দালালী, কৃষি ব্যাংকের ধুলিহর ইউনিয়ন শাখার লোন কর্মকর্তাদের সঙ্গে কৃষকদের দ্বন্দ সৃষ্টি করে লাখে ৫ হাজার টাকা দালালী দেয়ার শর্তে ঋণ পাইয়ে দেয়াসহ নানা অভিযোগ রয়েছে দিনেশ দত্তের নামে।
এসব অপকর্ম করার জন্য রয়েছে দিনেশের বেশ কয়েকটি পদ। দিনেশ দত্ত সাতক্ষীরা জেলা মন্দির কমিটির সদস্য, হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের ৮নং ধুলিহর ইউনিয়নের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। এসব পদের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে করছে হয়রানি। অভিযোগ রয়েছে দিনেশ দত্তের অত্যাচারে দেশ ও এলাকা ছাড়া হয়েছে বেশ কয়েকটি পরিবার। বর্তমানে দিনেশ দত্তের কারনে পথে বসেছে একাধীক পরিবার।
ধুলিহর নাথপাড়ার মিনতি ঘোষাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার নাম করে একাধিক অসহার ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছে দিনেশ দত্ত। এসব অসহায় মানুষ সুদ করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দিনেশ দত্তের কাছে দেয় ঘর পাওয়ার আশায়। কিন্তু তারা কেউ ঘর পায়নি আবার টাকাও ফেরত পায়নি। তারা এখন পথে পথে ঘুরছে। ধুলিহর ইউনিয়নে কোন এনজিওর কাজ এলেই দিনেশ ছাড়া কেউ সভাপতি হতে পারবে না। সবগুলো এনজিওর সভাপতি দিনেশ হয়। আমরা যদি সেখানে যাই দিনেশ দত্ত আমাদের তাড়িয়ে দেয়। দিনেশ রাজনীতি করে বলে তার বউ মনে করে আমি ম্যাজিট্রিট তাই আমাদের ঢুকতেই দেয় না। একটি বাড়ি একটি খামার প্রকল্প এলে আমি ঢুকতে গেলাম তখন আমাকে নিলো না। পরে আমার ছেলে ছোট বড় কথা বললে অনেক কষ্টে গোপনে আমাকে ঢুকিয়ে নেয়। যেখানে আমি সকলকে একত্রিত করলাম সেখান থেকে আমি বাদ। দিনেশ এমন ভাব দেখায় সে যেন মহারথি। আমরা দিনেশের এধরনে কর্মকা-ে অতিষ্ট।
দিনেশ দত্তের প্রতিবেশী কাকা বাসুদেব বলেন, আমি গরীব মানুষ, ধুলিহর বাজারে আমার একটি ছোট দোকান রয়েছে। করোনা মহামারির কারণে কিছু ঋণ দেনায় জড়িয়ে পড়ি। তখন দিনেশ দত্ত আমাকে পরামর্শ দেয় জমি বিক্রির। বলে জমি বিক্রি না করতে পারলে তুমি ঋণ শোধ করতে পারবে না। আবার আমার বাড়িতে যেয়ে আমার স্ত্রী ও কন্যার কাছে ভালো সাজার জন্য বলে, ‘কাকা জমি বিক্রি করছে কত করে বললাম শুনছেনা’ । যখন পাওনাদার আসে তখন মন খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে আমি আমার পরিবারের কথা না শুনে জমি বিক্রি করে আমি পথে বসেছি। উপায় না পেয়ে কৃষি ব্যংকের আগের লোন শোধ করে আরেটি একটি লোন নেয়ার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র রেডি করে লোন অফিসারের সাথে কথা বলে যখন বের হয়ে আসি তখন দেখি দিনেশ দত্ত অফিসের ভিতরে প্রবেশ করছে। তখন সে আমাকে বলে কাকা তুমি কি লোন নিবা। তখন আমি বলি হ্যা নিব। তখন আমি বললাম তুই যখন আছিস আমি যেন লোনটা নিতে পারি। তখন দিনেশ বলে কাকা তুমি যাও তুমি এলেই তোমাকে লোন দিয়ে দিবে। তখন দিনেশের ঐকথা শুনে বাড়ি এসে চার দিন পরে যখন কৃষি ব্যংকে গেলাম তখন লোন অফিসার আমাকে বলে আপনি এখনি অফিস ত্যাগ করেন আপনাকে লোন দিব না। তখন আমি জানতে চাই আমার অপরাধ তখন বলে বেশি কথা বললে পুলিশ দিয়ে ধরিয়ে দিব। ঐ কথা শুনে আমি দিনেশ দত্তের কাছে ফোন করি সে বলে আমি বাড়িতে আছি তুমি এসো। আমি দিনেশের বাড়িতে যেয়ে দেখি বাড়ির উত্তর পাশের ধানক্ষেতে কাজ করছে। কাকা হয়ে তখন আমি দিনেশের পা ধরে কাঁদতে লাগলাম আর বললাম না হলে আমার বাচ্চারা খেতে পাবেনা। তখন সে আমাকে বললো তুমি ঘাটকাটা আনান্দোর ওখানে যাও আর বড়দলে হকের কাছে যাও অথচ তারা ব্যংকে চাকরী করে না। কিছুদিন পরে আমার ছেলের একটি পা সাইকেলে কেটে যায়। তখন আমি দিনেশ ডাক্তারের কাছে চিকিৎসা করায়। কয়দিন পরে দিনেশ ডাক্তারের বউ আমার বাড়িতে এসে বলে ভাইয়ের পা তো খারাপ হয়ে গেছে ঔষধ দিচ্ছোনা আমি বললাম দিনেশ ডাক্তার দিচ্ছে। তখন সে বললো টাকা না দিলে তোমার ছেলেকে ঠিকমত চিকিৎসা করবে না। তখন আমি আমার বাড়ির রান্নার চাল বিক্রি করে দিনেশের টাকা দেই। সেখান থেকেই আমার সাথে শত্রুতা।
একই এলাকার বলাই দাশ বলেন, আমার একটি ভাই আছে মানষিক ভারসম্যহীন। তার কাছ থেকে জোর করে দিনেশ চারকাঠা জমি লিখে নেয়। আমি জমি ফেরত চাইলে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে বলে আমার অনেক ধরাকরা আছে। পরে আমি অনেক কষ্টে কোর্ট থেকে আবার সেই জমি আমানত করে ফেরত নেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সামেক হাসপাতালের স্বেচ্ছাসেবক মাসুদুর এখন কোটিপতি
পরবর্তী পোস্ট
পুলিশকে ভয় নয় বরং ভালোবাসুন- কাজী মনিরুজ্জামান

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting