দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ১:০৭
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ তিন...
কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২
মেয়াদ ফুরিয়ে ৩ মাস পার, আধা কিলোমিটার সড়কের...
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, চাঁদাবাজি ও মাদক বন্ধে...
দেবহাটায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত সমন্বয় সভা
ময়নাতদন্তে ‘শ্বাসরোধে হত্যা’র চূড়ান্ত তথ্য, অথচ থমকে আছে...
ভোমরা স্থল বন্দরের বিনিময় সভা অনুষ্ঠিত
দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
দেবহাটায় ওয়াপদার জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় মসজিদ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ইসমাইল বাহিনী, মুসল্লিদের প্রতিবাদ সভা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১২, ২০২১
অক্টোবর ১২, ২০২১ ০ কমেন্ট 350 ভিউস

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা উপজেলার নোড়ারচক-চারকুনি জামে মসজিদের কমিটি নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভূমিদস্যু ইসমাইল বাহিনীর একাধিক জামায়ত-শিবির ক্যাডাররা। ঘটনাটি নিয়ে গত দুই শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গনে মুসল্লি ও ইসমাইল বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রবিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে চারকুনি ব্রীজ অভিমুখে এক প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। সভায় মসজিদ কমিটির সভাপতি, প্রবীন আওয়ামী লীগ নেতা নওয়াব আলী, মসজিদের ইমাম মাওলানা লুৎফর রহমান, নলতা গার্লস স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম গাইন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোল্যা, বাস্তহারা লীগের সভাপতি গোলাম সানা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুরাত আলী সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ভূমিহীন নেতা ইয়াদ আলী মোড়ল, আমজাদ সানা, কেনারাম মন্ডল, আব্দুল্যাহ আল মাসুদ, শহিদুল ইসলাম, আবুল কালাম, রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, কালাম মোল্যা প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নোড়ারচক-চারকুনির হাজার হাজার ভূমিহীন পরিবার যখন শান্তিপূর্ণভাবে বসবাস করছে, তখনই ভূমিহীন জনপদকে অস্থিতিশীল করে তুলতে মাথাচাড়া দিয়ে উঠেছে ভূমিদস্যু ইসমাইল বাহিনী। দীর্ঘদিন ধরে এই জনপদের মানুষকে অবৈধ অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি, সরকারি খাস জমি দখল,খলিশাখালির মৎস্য ঘের লুট সহ একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে ইসমাইল বাহিনী। কিছুদিন আগে নোড়ারচকের ভূমিহীন সংগঠনের প্রায় ১৪ বিঘা মাঠটি দলবল নিয়ে প্রকাশ্য দিবালোকে দখল করে নেয় বাহিনী প্রধান ইসমাইল গাজী। পরবর্তীতে ওই মাঠের সরকারি জমি বিক্রির নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় বিশ লক্ষ টাকা হাতিয়ে নেয় ভূমিদস্যু ইসমাইল। তাদের এসব সন্ত্রাসী কর্মকান্ডে ভূমিহীন জনপদের বাসিন্দাসহ স্থানীয় মুসল্লীরা বাঁধা হয়ে দাঁড়ালে, স¤প্রতি ইসমাইল গাজী তার বাহিনীর জামায়ত-শিবিরের ক্যাডারদের নিয়ে চারকুনি জামে মসজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে চারকুনি জামে মসজিদ ও মাদরাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন প্রবীন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য নওয়াব আলী। স¤প্রতি ওই মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মুসল্লি বা কমিটির সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই ভূমিদস্যু ইসমাইল গাজী তার বাহিনীর সদস্যদের নিয়ে একটি পাল্টা কমিটি ঘোষনা দিয়ে আচমকা গত দুই শুক্রবার জুম্মার নামাজের নামে দলবল নিয়ে মসজিদে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এঘটনায় একপর্যায়ে মসজিদের মুসল্লি ও ইসমাইল বাহিনীর মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নীরিহ ভূমিহীনদের ওপর নির্যাতন আর সরকারি জমি দখলে নিতে নিতে ভূমিদস্যু ইসমাইল বাহিনীর চরিত্র এতোটাই নিচে নেমে গেছে যে তারা এখন পবিত্র মসজিদকেও নিজেদের হাতের মুঠোয় নিতে মরিয়া হয়ে উঠেছে। দীর্ঘদিন মুখ বুজে অসহনীয় অত্যাচার ও নির্যাতন সহ্য করলেও, এবার ভূমিদস্যু ইসমাইল বাহিনীকে দাঁতভাঙা জবাব দিতে ভূমিহীন জনপদের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন বলেও বক্তব্যে উল্লেখ করেন সেখানে উপস্থিত হাজারো মুসল্লিরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মাদকের পক্ষে কাউকে ছাড় দেয়া হবে না
পরবর্তী পোস্ট
দেবহাটায় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

রিলেটেড পোস্ট

দেবহাটায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত সমন্বয় সভা

জুলাই ২৮, ২০২৬

দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬

দেবহাটায় ওয়াপদার জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ

জুলাই ২৮, ২০২৬

পারুলিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা উপলক্ষ্যে আলোচনা সভা

জুলাই ২৭, ২০২৬

দেবহাটায় আল-খিদমাহ ফাউন্ডেশনের মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬

দেবহাটায় জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন এমপি আব্দুল খালেক

জুলাই ২৫, ২০২৬

দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ...

জুলাই ২৪, ২০২৬

দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ...

জুলাই ২৪, ২০২৬

ফেয়ার মিশনের নতুন সদস্যদের ক্যাটারিং বিষয়ে প্রশিক্ষন প্রদান

জুলাই ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting