দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় পিইসি পরীক্ষায় জালিয়াতি: কারাগারে নুরুল,বাশার-মোকছেদ পলাতক

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২২, ২০১৯
নভেম্বর ২২, ২০১৯ ০ কমেন্ট 447 ভিউস

মোমিনুর রহমান, দেবহাটা: দেবহাটার সখিপুর আলিম মাদরাসা কেন্দ্রে ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় মুল পরীক্ষার্থীদের প্রবেশপত্র জালিয়াতি করে ৯ ভুয়া পরীক্ষার্থীর অংশগ্রহনের ঘটনায় জড়িত জালিয়াতি চক্রের তিন হোতাকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে উপজেলা তথ্য কর্মকর্তা ও সখিপুর আলিম মাদরাসা কেন্দ্রের দায়িত্বরত ট্যাগ অফিসার শামছুন্নাহার বাদী হয়ে দেবহাটা থানায় পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রন আইনে মামলাটি দায়ের করেন। মামলা নং-৪। প্রবেশপত্র জালিয়াতি করে বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের ভুয়া পরীক্ষার্থী সাজিয়ে পিইসি পরীক্ষায় অংশগ্রহন করানোর ঘটনায় জড়িতের অভিযোগে মামলাটিতে ওই কেন্দ্র থেকে আটক হওয়া হল পরিদর্শক পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সুপার নুরুল ইসলাম সহ জালিয়াত এ চক্রটির অপর দুই হোতা নাংলা ঘোনাপাড়া মহিলা মাদরাসার সুপার আবুল বাশার ও একই মাদ্রসার সহকারী মোকছেদ আলীকে আসামী করা হয়েছে। মামলা দায়ের পরবর্তী শুক্রবার আটক জালিয়াত চক্রের অন্যতম হোতা হল পরিদর্শক নুরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। তবে এখনো পলাতক রয়েছেন অপর দুই আসামী ঘোনাপাড়া মহিলা মাদরাসার সুপার বহু জালিয়াতির নায়ক আবুল বাশার ও একই মাদ্রসার সহকারী মোকছেদ আলী। তথ্যানুসন্ধানে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সুপার নুরুল ইসলাম, নাংলা ঘোনাপাড়া মহিলা মাদরাসার সুপার আবুল বাশার ও সহকারী শিক্ষক মোকছেদ আলীর নিয়ন্ত্রনে বেশ সক্রিয় হয়ে উঠেছিলো চক্রটি। চক্রটির মুলহোতা হিসেবে রয়েছে ঘোনাপাড়া মহিলা মাদরাসার সুপার ও মামলার পলাতক আসামী আবুল বাশার। সে কেবল ওই মাদ্রাসার সুপার নয়। তথ্যগোপন করে বাশার চাকুরী করতেন যুব উন্নয়নের ন্যাশনাল সার্ভিসেও। সেখানে প্রায় ২০ জন ন্যাশনাল সার্ভিস কর্মীর হয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া প্রত্যয়ন দেয়ার ঘটনায় কিছুদিন আগেই বাশার সহ ওই ২০ কর্মীকে চাকুরীচ্যুত করা হয় ন্যাশনাল সার্ভিস থেকে। বর্তমানেও মাদরাসার সুপারের পাশাপাশি বাশার চাকরী করছেন ইসলামিক ফাউন্ডেশন। তাছাড়া উপজেলাব্যাপী আলোচিত চিহ্নিত জামায়ত নেতা বাশার গাজীরহাট বাজারে জালিয়াতির আরেক রমরমা ব্যবসা খুলে বসেছেন ‘কাজী অফিস’ নামে। কাজী অফিসটিতে জন্ম নিবন্ধন সহ বিভিন্ন কাগজপত্র জালিয়াতি করে বাল্যবিবাহ থেকে শুরু করে রেজিষ্ট্রি বিহীন ভুয়া বিয়েও অহরহ দিয়ে থাকে সে। ইতোপুর্বেও কুলিয়া এলাহী বকস মাদরাসায় ভুয়া পরীক্ষার্থীদের অংশগ্রহন করানোর ঘটনায় প্রশাসনের অভিযানকালে পরীক্ষার হল ছেড়ে সুকৌশলে দৌড়ে পালিয়ে যায় আবুল বাশার। প্রতারনার নানা ব্যবসার পাশাপাশি নাংলা ঘোনাপাড়া মহিলা মাদরাসার সুপার চিহ্নিত এ প্রতারক আবুল বাশারের নেতৃত্বে একই মাদরাসার সহকারী শিক্ষক মোকছেদ আলী ও পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সুপার আটক নুরুল ইসলামসহ বেশ কয়েকজন মিলে চালিয়ে আসছিলো পিইসি সহ অন্যান্য পরীক্ষায় জালিয়াতির রমরমা কারবার। তাদের পরিচালনাধীন নাংলা ঘোনাপাড়া মহিলা মাদরাসা ও পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সহ উপজেলাতে থাকা নামসর্বস্ব মাদরাসা গুলোর পিইসি ও অন্যান্য পরীক্ষায় পাশের হার বাড়ানোর মৌখিক টেন্ডার নিয়ে মোটা টাকার বিনিময়ে প্রবেশপত্র জালিয়াতি করে ভুয়া পরীক্ষার্থীদের পরীক্ষায় বসাতো এ চক্রটি। সুদীর্ঘ অপকর্মের পর বৃহষ্পতিবার পিইসি পরীক্ষা চলাকালে সখিপুর আলিম মাদরাসা কেন্দ্রে অভিযান চালিয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা ৯ ভুয়া পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে ফেলেন। সাথে সাথে আটক করা হয় সেখানকার দায়িত্বরত হল পরিদর্শক ও জালিয়াত চক্রের অন্যতম হোতা পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সুপার নুরুল ইসলামকে। অভিযানের ঠিক আগ মুহুর্তেও পরীক্ষা কেন্দ্রের পাশেই অবস্থান করছিলেন জালিয়াত চক্রটির মুলহোতা নাংলা ঘোনাপাড়া মহিলা মাদরাসার সুপার আবুল বাশার ও সহকারী শিক্ষক মোকছেদ আলী। কিন্তু ইউএনও এবং ওসিসহ পুলিশকে আসতে দেখে কৌশলে দৌড়ে পালিয়ে যায় তারা। পলাতক জালিয়াত চক্রের মুলহোতা আবুল বাশারকে গ্রেপ্তার পরবর্তী রিমান্ডে নেয়া হলে পুর্বের বহু পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে অংশ নেয়া ভুয়া পরীক্ষার্থীদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যত ও পরীক্ষায় জালিয়াতির এ সিন্ডিকেটটি ধ্বংস হবে বলে অভিমত একাধিক শিক্ষানুরাগী ও শিক্ষাবিদের। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীদের মধ্যে একজন আটক এবং অপর দুজন পলাতক রয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও তিনি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে প্রায় ৫ কেজি স্বর্ণ আটক
পরবর্তী পোস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য মেধাবী ছাত্রকে আর্থিক সহায়তা

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting