দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:২২
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আলোচনার শীর্ষে আব্দুল গণি

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৯, ২০১৯
নভেম্বর ২৯, ২০১৯ ০ কমেন্ট 442 ভিউস

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নেয়া সভাপতি পদের তিন প্রার্থীর মধ্যে কাউন্সিলরদের প্রথম পছন্দ হিসেবে উপজেলাব্যাপী আলোচনায় রয়েছেন বর্তমান দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সাংসদের কমান্ডার ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি। সভাপতি পদে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণির বিপরীতে প্রতিদ্বন্দীতায় থাকা অপর দুই হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। তবে সৎ, যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব নির্ধারনে সভাপতি পদে তৃনমুল নেতাকর্মী এবং কাউন্সিলরদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন আলহাজ্ব আব্দুল গণি। ১৯৭১ সালে ঘর ছেড়ে মহান মুক্তিযুদ্ধে পাকিস্থানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছিলেন আলহাজ্ব আব্দুল গনি। স্বাধীনতা পরবর্তী সরাসরি জড়িয়ে পড়েন আওয়ামী রাজনীতিতে। জনসাধারনের ভোটে নির্বাচিত হন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটে নেতৃত্ব দিয়েছেন তিনি। সর্বশেষ মনোনীত হয়েছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক। উপজেলার মুক্তিযোদ্ধাদের সমর্থন ও আস্থা অর্জনের মধ্য দিয়ে পেয়েছেন মুক্তিযোদ্ধা সাংসদের কমান্ডারের দায়িত্ব। ২০১৩ সালে সহিংসতাকালীন সময়েও বিএনপি জামায়তের বিপক্ষে কঠোর অবস্থানে থেকে নেতৃত্ব দিয়েছেন দলীয় সকল কর্মসুচীতে। ব্যাক্তিগত ও রাজনৈতিক জীবনের অর্জিত সুখ্যাতির বহিঃপ্রকাশ হিসেবে ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে প্রতিদ্বন্দীতায় অংশ নিয়ে বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরবর্তী পাচ বছর দেবহাটা উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করতে নানা পদক্ষেপ গ্রহনের পাশাপাশি উপজেলার সার্বিক ক্ষেত্রে উন্নয়ন সাধনের মাধ্যমে ভূয়সী প্রশংসা ও জনসমর্থনে এগিয়ে উপজেলা রাজনীতির শীর্ষে উঠে আসেন তিনি। বিগত উপজেলা পরিষদ নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে আবারো বিপুল ভোটে দ্বিতীয় মেয়াদে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল গনি। যদিও সেসময় বিদ্রোহী প্রার্থীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের বৃহৎ একটি অংশ প্রকাশ্যে তার বিপক্ষে অবস্থান নিয়েছিলো, তবুও জনসর্মথনে এগিয়ে জয় পেয়েছিলেন নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আব্দুল গণি। এবার উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সভাপতি পদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে। বর্তমানে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রার্থীতা ঘোষনার পর ইতোমধ্যেই নির্ধারিত মুল্যে উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির থেকে ভোটাধিকার প্রয়োগে সক্ষম কাউন্সিলরদের তালিকা সংগ্রহ করে অবিরাম ছুটে চলেছেন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রত্যেক কাউন্সিলরদের কাছে। কাউন্সিলর ছাড়াও সার্বক্ষনিক তিনি মতবিনিময় করছেন দলের তৃনমুল পর্যায়ের অবহেলিত ও সুবিধা বঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের সাথে। সম্মেলন প্রসঙ্গে সভাপতি পদের প্রার্থী দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি বলেন, ২০১২ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হলেও, দীর্ঘ সাতটি বছর সম্মেলন না দিয়ে বর্তমান কমিটি ক্ষমতা দখল করে রেখেছেন। তৃনমুল সহ সর্বস্তরের নেতাকর্মীদের জিম্মি করে রেখেছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে থেকেও উপজেলা নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচনেও শেখ হাসিনা মনোনীত প্রাথী এমনকি নৌকা প্রতিকের বিপক্ষে প্রত্যক্ষভাবে অবস্থান নিয়েছিলো অনেকেই। নৌকার বিরোধীতাকারী অনেকেই আবার আওয়ামী লীগের সম্মেলনে প্রার্থী হয়েছেন। বর্তমানে দলের নেতাকর্মীরা আওয়ামী লীগকে রক্ষার জন্য সম্মেলনে নেতৃত্বের পরিবর্তন চাইছে। আসন্ন সম্মেলনে ভোটের মাধ্যমে নেতাকর্মীরা নৌকার বিরোধীতা কারীদের প্রত্যাখ্যান করে যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করবে বলেও জানান তিনি। দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক বলেন, প্রথম বারের মতো উপজেলা আওয়ামী লীগে প্রার্থী হওয়া স্বত্ত্বেও অন্যান্য প্রার্থীদের ন্যায় দেবহাটা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আলহাজ্ব আব্দুল গনি। সম্মেলনের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বলেন, দেবহাটার আওয়ামী লীগকে সুসংগঠিত করতে সভাপতি হিসেবে আলহাজ্ব আব্দুল গনির বিকল্প নেই। দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ বলেন, আলহাজ্ব আব্দুল গনি একজন সৎ ও যোগ্য নেতা। তিনি সভাপতি হলে উপজেলা আওয়ামী লীগ দুর্নীতিমুক্ত হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সম্পাদক পদে এগিয়ে মনি
পরবর্তী পোস্ট
২৫ লাখ টাকা ছিনতাই: অস্ত্র, টাকা সহ আটক-৩

রিলেটেড পোস্ট

দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ

অক্টোবর ৩, ২০২৬

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting