দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:১৭
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

দুর্ঘটনা নিয়ে একটা মন্ত্রণালয়ের ব্যর্থতার বিচার করা ঠিক নয়: কাদের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৯, ২০২৩
মার্চ ২৯, ২০২৩ ০ কমেন্ট 365 ভিউস

জাতীয় ডেস্ক:

দুর্ঘটনা দিয়ে একটি মন্ত্রণালয়ের সফলতা কিংবা ব্যর্থতার বিচার করা ঠিক না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সড়ক দুর্ঘনার বিষয়টি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, একটু কী খবর নিয়েছেন, আমাদের প্রতিবেশী ভারতে প্রতি মিনিটে কতটি দুর্ঘটনা ঘটে? কত লোক মারা যান। এ যে গতকাল সৌদি আরবে দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন, তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি। এ দুর্ঘটনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখও প্রকাশ করেছেন। এ নিয়ে আপনি কী বলবেন? দুর্ঘটনা নিয়ে কথা বলবেন, গাড়ি চাকা বিস্ফোরণ ঘটতেই পারে। এমন দুর্ঘটনা ঘটতেই পারে। একটি মন্ত্রণালয়ের যতগুলো মেগাপ্রকল্প এতদিন পর্যন্ত উদ্বোধন করা হয়েছে এ সরকারের আমলে অনেকগুলোর কাজ প্রায় শেষ। এত সাফল্য ম্লান করে দিয়ে শুধু দুর্ঘটনা নিয়ে কথা বলছেন। দুর্ঘটনা পৃথিবীর সব দেশে আছে। দুর্ঘটনা দিয়ে সফলতা ঢেকে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত খবর করা হচ্ছে, এটা কেউ কেউ অনেক আগে থেকেই করে আসছে।

এখন যেখানে সাফল্য বেশি, সেটাকে অ্যাটাক করারও কৌশল থাকতে পারে, যখন রাজনৈতিক উদ্দেশ্য সংবাদপত্র বা মিডিয়ার উদ্দেশের কোনো মিল বা যোগসাজশ থাকে, তখন এ ধরনের নিউজ হতে পারে। এটি আর কোনো দেশে হয় না। সৌদি আরবের দুর্ঘটনা নিয়ে কেউ কোনো কথা বলেছেন, তা আমরা শুনিনি যোগ করেন মন্ত্রী।

আজ সাংবাদিকতা কোথায় চলে গেছে? আমি একটি বিবৃতি দিয়েছি, আপনি সেটি প্রকাশ করতে পারেন আবার না-ও করতে পারেন। আংশিকও করতে পারেন। কিন্তু আমার বিবৃতিতে আপনি মন্তব্য করার কে? এটি কী কোনো সংবাদমাধ্যম করতে পারে? এসব কিছু হলুদ সাংবাদিকতা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা, বলেন ওবায়দুল কাদের।

আমি এতদিন মন্ত্রিত্ব করছি, এখন পর্যন্ত কোনো সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করিনি। সাভারের নবীনগরে একটি শিশুকে দশ টাকা দিয়ে তাকে দিয়ে স্বাধীনতার অর্থ বোঝাচ্ছে। চাল-ডাল-তেলের হিসাব মিলাচ্ছে এ কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সে বাচ্চার কী বিচারবুদ্ধি হয়েছে? এটি তো আমরা দেখছি। খবর প্রচার করে ভাইরাল করা আমরা দেখছি, এটি কী সাংবাদিকতা? এ রকম মিথ্যা। ছেলের নাম সবুজ, তাকে বানানো হয়েছে জাকির হোসেন, ছেলে স্কুলের ছাত্র, তাকে বানানো হয়েছে দিনমজুর। এটি কোন সাংবাদিকতা?

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কাতারে খেলতে না পেরে বাথরুমে কান্না করতেন সেলসো
পরবর্তী পোস্ট
দ্রব্যমূল্য বাড়লেও অনেকের চেয়ে আমরা ভালো আছি: কাদের

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting