দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:২২
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

দরগাহপুর আওয়ামী লীগের হাইব্রিড নেতা মিরাজ আলীর বহিস্কার দাবি

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৭, ২০২১
আগস্ট ২৭, ২০২১ ০ কমেন্ট 314 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৪নং দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দরগাহপুর কলেজিয়েট হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতির পদ থেকে অশিক্ষিত হাইব্রিড নেতা শেখ মিরাজ আলীকে বহিষ্কারের দাবি উঠেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ও ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বখতিয়ার উদ্দিন রাজু এই দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করছি। কিন্তু বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারি হাউব্রিড নেতা প্রায় হাফ ডজন মামলার আসামী ৪ নং দরগাহপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মিরাজ আলীর অত্যাচারে এলাকার জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। তার কারণে ধ্বংস হতে বসেছে এলাকার শিক্ষা ব্যবস্থা। অশিক্ষত হয়েও অবৈধভাবে প্রভাব খাটিয়ে তিনি দরগাহপুর কলেজিয়েট হাইস্কুলের পরিচালানা পরিষদের সভাপতির পদ দখল করে শিক্ষা প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনিত করেছেন। কলেজিয়েট হাইস্কুলটির উন্নয়নে কাজ না করে তিনি অবৈধভাবে আর্থিক সুবিধা নিতে সবসময় ব্যস্ত থাকেন। তার খামখেয়ালি পনায় প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে। তার অশোভন আচারনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীরা সবাই চরম ভাবে ক্ষুব্ধ। পরোক্ষভাবে যার প্রভাব পড়ছে প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থার উপর। শিক্ষা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে বিদ্যালয়ের পরিচালানা পরিষদের সভাপতির পদ থেকে অশিক্ষিত শেখ মিরাজ আলীকে দ্রæত অপসরন করা দরকার। শেখ বখতিয়ার উদ্দিন রাজু আরো বলেন, চেয়ারম্যান শেখ মিরাজ আলী বিগত ২০০৮ সালের ২৪ এপ্রিল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামছুজ্জামান দুদু’র হাতে ফুলের তোড়া দিয়ে ও ২৮ এপ্রিল সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন। বিএনপি’র আমলে বিভিন্ন মামলা থেকে অব্যহতি পেতে তার আবেদনে সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান, এমপি যথাক্রমে হাবিবুল ইসলাম হাবিব, মাওঃ রিয়াছাত আলী ও কাজী আলাউদ্দিন সুপারিশ করেন। পটপরিবর্তন হলে চতুর শেখ মিরাজ আলী ২০১০ সালে আওয়ামী লীগে যোগদান করেন। পরে রহস্যজনকভাবে ২০১৩ সালে তিনি ৪নং দরগাহপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি নির্বাচিত হন। তিনি অভিযোগ করে বলেন, শেখ মিরাজ আলী সভাপতি হওয়ার পর থেকে অদ্যবধি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এমনকি ওয়ার্ড আওয়ামী লীগের সাথে একটি সভাও করেনি। ফলে বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারি হাউব্রিড নেতা শেখ মিরাজর আলীর কারণে দরগাহপুর ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যে কারনে হতাশ হয়ে পড়েছেন দলীয় নেতাকর্মীরা। এছাড়া চেয়ারম্যান শেখ মিরাজ আলী ইউনিয়নে বরাদ্দকৃত টি.আর, কাবিখা, এডিপি ও এলডিএসপি সহ বিভিন্ন  প্রকল্পের কাজ না করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার এসব অনিয়মের কারনে সরকারের ভাবমূর্তি দারুনভাবে ক্ষুন্ন হচ্ছে। তিনি একাধিক মামলার আসামী চেয়ারম্যান শেখ মিরাজ আলীকে ৪নং দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দরগাহপুর কলেজিয়েট হাইস্কুলের পরিচালানা পরিষদের সভাপতির পদ থেকে বহিষ্কারের জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু
পরবর্তী পোস্ট
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting