দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:০৩
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় প্রতিবন্ধী পরিবারে হামলা, ভাংচুর, মারপিটের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩১, ২০১৯
জুলাই ৩১, ২০১৯ ০ কমেন্ট 489 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার দাদপুর গ্রামে দৃষ্টিপ্রতিবন্ধী শফিকুল ইসলামের বাড়িতে হামলা ও ভাংচুর করে পরিবারটিকে নিজ ঘরে অবরুদ্ধ করে রেখেছে প্রতিবেশিরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২০০৪ সালে সন্ত্রাসীদের হাতে নিগৃহীত হয়ে দৃষ্টি শক্তি হারানো শফিকুল ইসলাম শফি। হামলাকারীরা তার মাথায় লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করায় তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে হাসপাতালটির নাম জানাতে ভয় পাচ্ছেন তারা। শফিকুল ইসলামের মেয়ে জেসমিন সুলতানা ও ছেলে মেহেদি হাসান বিপ্লব সোমবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে কান্নাজড়িতকন্ঠে এই অভিযোগ করেন। তারা বলেন প্রতিবেশি এনজিওকর্মী আশরাফুল আলম ও তার ভাই সাইফুল ইসলাম তাদের বাবা সিরাজুল ইসলাম ও চাচা স্কুল শিক্ষক শামসুর রহমানের সহায়তায় তাদের বাড়ির পথ আটকে দিয়েছে। এতে তারা বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হতে পারছেন না।লিখিত অভিযোগে তারা আরও বলেন রোববার বেলা দেড়টার দিকে তাদের বাড়িতে মিস্ত্রীরা কাজ করছিলেন। এসময় আশরাফুল আলম ও সাইফুলের নেতৃত্বে কয়েকজন বহিরাগত শফিকুল ইসলামের বসতবাড়ির মধ্যে ঢুকে ভাংচুর করে লুটপাট করে। তারা শফিকুলের মেয়ে জেসমিন সুলতানাকে বাড়ির উঠানে কুলগাছে রশি দিয়ে বেঁধে রেখে মারপিট করে। মারপিটের কবল থেকে রক্ষা পাননি শফিকুলের স্ত্রী ফেরদৌসী বেগমও। হামলাকারীরা তাদের টয়লেট ভাংচুর, গোখাদ্য বিচালি তছনছ করে লুটপাট, বিভিন্ন গাছ কেটে সাবাড় করা সহ চারপাশ ঘিরে ফেলে। তারা ঘরের দরজা ভেঙ্গে ফেলে। তাদের তান্ডবে বাড়িতে কর্মরত মিস্ত্রিরা তাদের সরঞ্জাম ফেলে প্রাণভয়ে পালিয়ে যায়। সন্ধ্যায় এই রিপোর্ট লিখবার সময় জেসমিন ও তার ভাই জানান হামলাকারী প্রতিবেশি শিক্ষক হুমকি দিয়ে বলেছে ‘মামলা করে বাড়ি আসুক। মজা দেখিয়ে দেবো’। জেসমিন জানান এ বিষয়ে তারা পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। জেসমিন বলেন তার পিতার পরিবারের ওপর একই মহল বারবার হামলা করে আসছে। তারা আমাদের এই জমি ও বাড়ি থেকে উচ্ছেদ করতে চায়। তিনি এর প্রতিকার দাবি করে বলেন ‘সমাজ ও আইন কি অন্ধ। আমাদের ওপর এতোসব নির্যাতনের পরও কিভাবে হামলাকারীরা মাথা উঁচু করে হুমকি দেয়’ তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি এ বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেছেন। তবে এনজিও কর্মী আশরাফুল আলম বলেন সব অভিযোগ মিথ্যা। তিনি বলেন আপনারা এসে দেখে যান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় দুই ইউপি সদস্যদের সাংবাদিক সম্মেলন
পরবর্তী পোস্ট
নবজীবন পলিটেকনিকের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা

রিলেটেড পোস্ট

এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting