দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৪৮
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কৃষি সংবাদতালা

তালায় আড়াই শতাধিক গাছের আম বিনষ্টের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মে ৩, ২০২০
মে ৩, ২০২০ ০ কমেন্ট 508 ভিউস

আকবর হোসেন,তালা:  সাতক্ষীরার তালায় ৭ বিঘা জমির আম বাগানের  আড়াই শতাধিক গাছের ২ লক্ষাধিক টাকার আম নষ্ট করার অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরনে তালা থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগী ফিরোজ সরদার জানান, তালা বারুইহাটি গ্রামের মৃত ফজর আলী সরদারের পুত্র আলাউদ্দিন সরদার প্রতিনিয়ত আমার স্ত্রী কাকলী বেগম(৩০) এর সাথে দেখা করতো। ২ মে আলাউদ্দিন সরদার আমার বাড়ীতে আসলে আমি তাকে আমার বাড়ীতে আসতে নিষেধ করি। এতে ক্ষিপ্ত হয়ে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ জীবননাশের হুমকি দেয়।

ফিরোজ সরদার আরও বলেন, আমি মহান্দী গ্রামের গফুর শেখ এর পুত্র বাবুল শেখ এর নিকট ২০১৯ সালে ২ বছরের জন্য ২ লক্ষ টাকা দিয়ে আম বাগান ক্রয় করি। সেই আম বাগান আমি প্রায়ই দেখতে যাই। এ বছর ফলন ভালই হয়েছে। গত রাতে আমি আম বাগানে যাইনি। আমার ধারনা আলাউদ্দিন সরদার আমার ক্ষতি করার জন্য রাতে তার লোকজন সহ আম বাগানে এসে ৭বিঘার জমিতে লাগানো ২৫০ এর অধিক গাছের সকল আম কেটে মাটিতে ফেলেছে।

৭বিঘা জমিতে আমার ২লক্ষ টাকার বেশী আম বিক্রি হতো। তিনি আরও বলেন আমি গরীব অসহায় দিনমুজুর। এটাই আমার একমাত্র সম্ভল। আমি হার্টের রোগী। বর্তমানে আমি তেমন কোন কাজ করতে পারি না। এত করে আমি একেবারেই নিঃস্ব হয়ে গেলাম।

তিনি এর বিচার চেয়ে তালা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন এবং প্রশাসনের উর্দ্ধতন কৃর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আম বাগানের ক্ষতির খবর শুনে সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এড,মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার্স ইসচার্জ মেহেদী রাসেল, তালা সদরের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনবঘোষ বাবুলসহ অসংখ্য ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্থ্য আমবাগান পরিদর্শন করেন। সকলে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহনের জন্য তালা থানার অফিসার্স ইনচার্জকে অবহিত করেন।

এ বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন সরদার এর নিকট মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন, বিষয়টি মর্মান্তিক। আমি জানি না কে এই কাজ করেছে,তবে যেই করুক সঠিক তদন্ত করে এর সুষ্ঠ বিচার যেন হয়।

তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেশে করোনায় আক্রান্ত ৫৫ সাংবাদিক, সুস্থ ১১
পরবর্তী পোস্ট
করোনায় বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ আমলে আসছে না

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

সাতক্ষীরায় কাঁচাবাজারে আগুন, বিপকে নিম্ন আয়ের মানুষ

জুলাই ২৭, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting