দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৫১
সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি...
সুন্দরবনে ১১শ, কেজি মধুসহ ১১ মৌয়াল আটক
ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...
সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালার সরুলিয়া ইউনিয়নের ব্যালট পুনঃগণনা কার্যক্রমে বাঁধাদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক SK Ferdous জানুয়ারি ২০, ২০২২
জানুয়ারি ২০, ২০২২ ০ কমেন্ট 312 ভিউস

নিজস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরার তালার সরুলিয়া ইউনিয়নের ব্যালট পুনঃগণনা কার্যক্রমে বাঁধাদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের রফিকুল ইসলাম বিশ^াসের পুত্র আব্দুর রব পলাশ। 

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি তালা উপজেলার ৩ নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের একজন চেয়ারম্যান পদপ্রার্থী ছিলঅম। গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটে আমি আনারস প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করেছি। ভোটের আগে, ভোটের দিন ও ভোট গণনায় আমি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুপ আচরণের স্বীকার হয়েছি।

কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেওয়া, কোন কোন কেন্দ্রে ফলাফল সীটে অগ্রীম স্বাক্ষর করে নেওয়া, আবার কোন কেন্দ্রে একেবারেই ফলাফল সীটে স্বাক্ষর না নেওয়া ও গণনায় কারচুপি করা হয়। এসব ঘটনায় আমি সাতক্ষীরা নির্বাচন ট্রাইব্যুনাল আদালতে মামলা করি। মামলা নং ২/২১ ইং। মামলা শুনানী শেষে বিচারক মোহাম্মদ নাসিরউদ্দীন ফরাজী গত ৫ জানুয়ারি ২০২২ ইং তারিখে তালা নির্বাচন কর্মকর্তাকে ব্যালট পেপার আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

সেই নির্দেশনা মতে, অদ্য ২০ জানুয়ারি তালা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট সাতক্ষীরা নির্বাচন ট্রাইব্যুনাল আদালতে নিয়ে আসার সময় সকাল ১০টার দিকে নির্বাচন কমিশন ঘোষিত চেয়ারম্যান আব্দুল হাই ১৫-২০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্বাচন অফিসের মধ্যে থাকা ব্যালট রাখা বস্তাগুলো টানাহেচড়া করেন।

ভোট পুনঃগণনার আদালতের নির্দেশনা পালন বাঁধাগ্রস্থ ও বিতর্কিত করার পায়তারা চালান। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার জরুরী ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারপর ব্যালটের বস্তাসহ অন্যান্য কাগজপত্রাদি একটি মাইক্রোবাযোগে নিয়ে সাতক্ষীরা আদালতের উদ্দেশ্যে রওনা হন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।

ব্যালটের পাঁচটি বস্তা আদালতে নিয়ে আসার পর আদালত বস্তার মুখ খোলা দেখে দুপুর ৩টার দিকে সেগুলো তালা নির্বাচন অফিসে ফেরৎ দেন আদালতের বিচারক। ভোট পুনঃগননার কাজটি বাঁধাগ্রস্থ করতে নির্বাচিত কমিশন ঘোষিত চেয়ারম্যান আব্দুল হাই আদালতে একের পর এক সময়ক্ষেপন করছেন।

ভোট পুনরায় গণনায় এই প্রার্থীর সমস্যা কোথায় সেটা জানতে চায় সরুলিয়া ইউনিয়নবাসী। প্রকৃত অর্থে, সে ভোটে জয়লাভ করেনি। কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়েছে। আমি বিষয়টি সমাধানের জন্য আদালতের স্মরণাপন্ন হয়েছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় ভোট পূনগণনায় যাতে কোনভাবে বাঁধাগ্রস্থ করতে না পারে সেজন্য তিনি প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিদের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পানের গ্রাম আশাশুনির পাইথালীর পান চাষীরা যেমন আছেন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বারসিকের উদ্যোগে হাঁস ও মুরগীর ভ্যাকসিনেশন ক্যাম্প

রিলেটেড পোস্ট

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

তালার নগরঘাটা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

মে ২০, ২০২৬

তালায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁদাবাজ-মাদক ব্যবসায়ীদের...

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting