দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৫
সেনাবাহিনীর চাকরির পাশাপাশি সাইবার ভিক্টিমদের সহায়তায় অগ্রণী আব্দুর...
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
ভূ‌মি সেবায় নি‌য়ো‌জিত বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গগন...
সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...
অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ক্ষমতার হাত দূর্বল
একটি বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্নকে অন্ধকারে ঠেলে দেয়—...
দুর্নীতি ও দালালমুক্ত ইউনিয়ন করতে চাই: মো. রেজাউল...
ঘুরে দাঁড়াতে কি পারবে এমপি নজরুল?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় সবুজের বুকে হলুদের বাগান

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৮, ২০২২
ডিসেম্বর ৮, ২০২২ ০ কমেন্ট 560 ভিউস

নজরুল ইসলাম, তালা থেকে: তালা উপজেলার মাঠজুড়ে সবুজের বুকে হলুদ রংয়ের বাগান হয়ে উঠেছে। সেই সাথে কৃষকের চোখে মুখে আনন্দের রেখার সাথে ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে গোটা মাঠ।
তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এবছর তালা উপজেলায় সরিষা চাষে লক্ষ্যমাত্রা ছিলো ৭ শত ৫০ হেক্টর জমিতে।তবে এবারও নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। এদিকে, ২০২১ সালে তালা উপজেলার সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ শত ৬০ হেক্টর যা অতিক্রম করে ৫ শত ৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ২০২০ সালে লক্ষ্যমাত্রা ছিলো ৪ শত ৬০ হেক্টর ৬২১ মেট্রিক টন সরিষা,২০১৯ সালে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৪শত ১০ হেক্টর জমিতে। এ বছর ভাল ফলনের জন্য টরি-৭, বারি-১৪ ও ১৫ জাতের সরিষা চাষ করেছেন শতকরা ৯০ ভাগ কৃষক। বাকি ১০ ভাগ চাষ হয়েছে দেশী সরিষাসহ অন্যান্য জাতের।
তালা উপজেলার বিস্তৃত এলাকা জুড়ে সরিষার বাম্পার ফলনের হাতছানি দেখে মনে হয় পৃথিবী তার রঙ হারিয়েছে,শুধু কালের বিবর্তনে হলুদ রঙটা এখনও টিকে আছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষকদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মাঠে ক্ষেতের পর ক্ষেতে সরিষার আবাদ দেখা গেছে। মাঠের পর মাঠজুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য। সরিষার ফুলে আকৃষ্ট হয়ে মৌমাছিরা মধু আহরণ সহ কপোত-কপোতি ও রমণীরা সরিষা ফুলের ক্ষেতে বসে ছবিও তুলছে।তবে অনেক জমিতেই ফুল শেষ হয়ে বীজ দেখা গেছে। বীজগুলো বেশ তরতাজা, যা ভালো ফলনের সম্ভাবনার জানান দিচ্ছে। এক বিঘা জমিতে এক কেজি সরিষার বীজ বপন করতে হয় সার বীজ কীটনাশক সহ সকল খরচ মিলে প্রায় তিন হাজার টাকা ব্যায় হয়ে থাকে। বিঘা প্রতি জমিতে চার থেকে পাঁচ মণ সরিষা ফলন হয়। সরিষা চাষ করতে প্রধানত ৪টি জিনিস প্রয়োজন হয়। এরমধ্যে রয়েছে ভাল বীজ, সার, সেচ ও যতœ।
সরিষা চাষী রফিকুল ও লিটন হুসাইন জানান, তিনি এক বিঘা জমিতে সরিষার চাষ করেছেন এখন পর্যন্ত জমিতে বৃষ্টির কারনে সরিষা ফুল ঝরে সামান্য সমস্যা দেখা দিয়েছে। তবে বৃষ্টি আর না হলে ভালো ফলন পেয়ে লাভবান হতে পারবেন।
তালা উপজেলার ইসলামকাটির সোবহান আলী জানান,সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুটোই কম।মাঝে মৃদু শৈত্যপ্রবাহের কারণে সামান্য কিছু ক্ষতি হলেও এখন সরিষা ক্ষেত ফুলে ফুলে ছেয়ে গেছে। আর অল্প কিছুদিন পরেই ফুল থেকে সরিষা দানা হবে। সরিষা আবাদ করতে তেমন বেগ পেতে হয় না,তাই অন্য ফসল চাষীরা ঝুঁকেছেন সরিষা চাষের দিকে। তবে আবহাওয়াসহ সবকিছু ঠিকঠাক থাকলে এবার বাম্পার ফলন হবে।
সরিষা চাষী বুদু মন্ডল জানান, তিনি ২২ বিঘা শতক জমিতে সরিষা চাষ করেছেন। বিঘা প্রতি জমিতে ১৪ কেজি ইউরিয়া সার, ৮.৫ কেজি পটাশ, টিএসপি ১৮ কেজি, জিপসাম ১২.৫ কেজি, ম্যাগনেসিয়াম সালফেট ২ কেজি, জিংক সালফেট ৩.৭৫ কেজি, বরিক এসিড ৭.৭৩ কেজি ও প্রয়োজন মত গোবর সার মিশিয়ে জমিতে ছড়িয়ে দিয়ে সরিষার বীজ বপন করেন। পরে আরেকবার প্রয়োজন মত সার ওষুধ ও সেচ দিয়েছেন। এতে তিনি ভাল ফলনের আশা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন বলেন,উপজেলার কৃষকদের মাঝে সরকারী ভাবে সরিষা বীজ প্রদান করা সহ উপজেলা বিভিন্ন গ্রামে বা ক্ষেত পরিদর্শন সহ ভাল ফলন পেতে চাষাবাদের জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন। তালা উপজেলায় এ বছর ৭ শ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছি।যদি আকস্কিক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিসাধন না হয় ও আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুমিরায় সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে মন্দির ভাংচুরের নাটক সাজিয়ে মিথ্যা মামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা
পরবর্তী পোস্ট
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন

রিলেটেড পোস্ট

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

শত বছরের ঐতিহ্যে আজও সরব খলিষখালীর দুধের হাট

সেপ্টেম্বর ১২, ২০২৬

তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

সেপ্টেম্বর ১০, ২০২৬

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

সেপ্টেম্বর ১০, ২০২৬

তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র

সেপ্টেম্বর ৯, ২০২৬

তালায় প্রধান শিক্ষক অসীম কুমারের বিরুদ্ধে অনিয়ম ও...

আগস্ট ২৭, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting