দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৪৬
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় টিকটক প্রেমের জালে পরকীয়ার ফাঁদ: হাতে-নাতে ধরা যুবক, সমাজ রক্ষার্থে গৃহবধূর মামলা

কর্তৃক mirkhairul.news অক্টোবর ২৪, ২০২৫
অক্টোবর ২৪, ২০২৫ ০ কমেন্ট 176 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলামঃ সাতক্ষীরার তালা উপজেলার বারাত গ্রামে পরকীয়ার সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত যুবক মো. মিরাজ গাজী (২০) একই গ্রামের বাসিন্দা ও গৃহবধূর প্রতিবেশী।পরে শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী গৃহবধূর স্বামী চাকরির সুবাদে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে প্রতিবেশী মিরাজ গাজীর সঙ্গে তার টিকটকের মাধ্যমে পরিচয় ও যোগাযোগ গড়ে ওঠে। ধীরে ধীরে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং তা পরকীয়ার সম্পর্কে রূপ নেয়।

ঘটনার রাতে গৃহবধূ নিজেই ঘরের দরজা খুলে প্রেমিক মিরাজকে ঘরে প্রবেশ করতে দেন। ঠিক সেই সময় গৃহবধূর শাশুড়ি ও সন্তান জেগে ওঠেন এবং ঘটনাটি টের পান। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা মিরাজ গাজীকে হাতে-নাতে আটক করে পুলিশে খবর দেন। ঘটনার পর সামাজিক ও পারিবারিক চাপে পড়ে গৃহবধূ নিজের মানসম্মান রক্ষার তাগিদে পরদিন (২৪ অক্টোবর) তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা নং-১০, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,“ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এলাকাবাসীর অনেকেই দাবি করেছেন, এটি ছিল পারস্পরিক প্রেমের সম্পর্ক, যা সামাজিকভাবে গোপন থাকলেও ওই রাতে ধরা পড়ে যায়। তাদের মতে, সামাজিক লজ্জা ও পারিবারিক চাপের মুখে পড়ে গৃহবধূ বাঁচার তাগিদে ধর্ষণচেষ্টা মামলার আশ্রয় নিয়েছেন, যাতে সমাজে নিজের অবস্থান রক্ষা করতে পারেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা সীমান্তে প্রায় সাড়ে ঊনিশ লক্ষ টাকার মালামাল জব্দ
পরবর্তী পোস্ট
তালায় সর্বজন শ্রদ্ধেয় এহিয়া স্যারের দাফন সম্পন্ন

রিলেটেড পোস্ট

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল

জুলাই ১, ২০২৬

ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি

জুলাই ১, ২০২৬

সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting