দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:২৩
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় আগাম সবজি চাষে ভাগ্য বদলাচ্ছে কৃষকদের

কর্তৃক mirkhairul.news অক্টোবর ২৫, ২০২৫
অক্টোবর ২৫, ২০২৫ ০ কমেন্ট 131 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলামঃ শরতের শেষ আর হেমন্তের আগমণ এই সময়টা এখন তালা উপজেলার কৃষকদের জন্য ব্যস্ততার মৌসুম। শীত আসার আগেই মাঠজুড়ে সবুজ সবজির সমারোহ। কেউ লাগাচ্ছেন ফুলকপি, কেউ বাঁধাকপি, আবার কেউবা মুলা, বেগুন, টমেটো কিংবা শিম। আগাম সবজি চাষ করে যেমন কৃষকের মুখে ফুটছে হাসি, তেমনি গ্রামীণ অর্থনীতিতেও বইছে নবজাগরণের হাওয়া।

তালা উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে বিস্তীর্ণ জমিতে আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেকেই প্রথম দফার ফসল বিক্রি করে ফেলেছেন, আবার কেউ নতুন করে চারা লাগাতে ব্যস্ত। এক সময়ের অনুর্বর জমি এখন যেন সবুজের সমারোহে ভরে উঠেছে। তালার বিভিন্ন হাটবাজারে এখন প্রতিদিনই ভোর থেকে সবজির ক্রয় বিক্রয় হচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকাসহ বড় শহরেও যাচ্ছে এসব সবজি। এতে মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকরা সরাসরি অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, তালা উপজেলায় আগাম সবজি চাষের পরিমাণ প্রতি বছরই বাড়ছে। গত দুই বছরে উপজেলায় আগাম সবজি চাষ বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

মহান্দি গ্রামের কৃষক আবুল কাশেম জানান, “১০ কাটা জমিতে আগে হলুদ ও পাট চাষ করেছিলাম। এবার সেই জমিতে মুলা লাগিয়েছেন। বিঘা প্রতি ৪-৫ হাজার টাকা খরচ হয়, বিক্রি হবে প্রায় ২০-২৫ হাজার টাকা। এখন আগাম চাষে খরচ কম, লাভ বেশি।”

শুধু কৃষকরাই নয়, এই আগাম চাষে উপকৃত হচ্ছেন এলাকার নারী-পুরুষরাও। কেউ চারা রোপণে, কেউ আগাছা পরিষ্কারে, কেউবা সবজি তোলার কাজে যুক্ত হয়েছেন। এতে গ্রামীণ কর্মসংস্থান বেড়েছে, পরিবারের আয়ও বৃদ্ধি পেয়েছে।

হাজরাকাটি গ্রামের কৃষক নজরুল বিশ্বাস বলেন, “১০ কাটা জমিতে ফুলকপি চাষ করেছি। ইতিমধ্যে প্রায় ৪০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন। একই জমিতে তিনি নতুন চারা লাগিয়েছেন।”

জেয়ালা নলতা গ্রামের শেখ শাহিনুর রহমান জানান, “এক বিঘা ১৬ কাটা জমি ইজারা নিয়ে ফুলকপি ও বাঁধাকপি চাষে খরচ হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। বিক্রি হবে তিন লাখ ৫০ হাজার টাকার মতো আশা করছি।”

একই গ্রামের রোস্তম শেখ বলেন, “ আগাম কার্তিক ফুলকপি লাগিয়েছি। এখন প্রতিবিঘা ফুলকপি বিক্রি হচ্ছে ৭০-৮০ হাজার টাকা। বাজারে দাম ভালো থাকায় বেশ লাভ হচ্ছে।”

হাজরাকাটি গ্রামের রহমত গাজী জানান, “১০ কাটা জমিতে ৫-৬ হাজার টাকা খরচ করে ২০-২৫ হাজার টাকার সবজি বিক্রি হবে।”

এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন,“আগাম সবজি চাষ এখন তালার কৃষকদের অন্যতম আয়ের উৎসে পরিণত হয়েছে। আমরা কৃষকদের মাঠ পর্যায়ে নিয়মিত সহায়তা দিচ্ছি। সঠিক সময় চারা রোপণ, কীটনাশক ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছি। আগাম চাষে ঝুঁকি কিছুটা থাকলেও ফলন ও বাজারমূল্য দুই-ই ভালো হওয়ায় কৃষকরা ব্যাপকভাবে উৎসাহিত হচ্ছেন।”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আনুলিয়ায় কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
পরবর্তী পোস্ট
তালায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

রিলেটেড পোস্ট

নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...

জুন ২, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জুন ১, ২০২৬

আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুন ১, ২০২৬

আশাশুনিতে খাল পুনঃ খননে ৩৯টি খাল চিহ্নিত করে...

জুন ১, ২০২৬

গুনাকরকাটিতে পারিবারিক পথে ঘেরাবেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধের...

জুন ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting